কবি অরুণ ভট্টাচার্য ১৯৮০ সাল থেকে সুপরিচিত ত্রৈমাসিক পত্রিকা "আকিঞ্চন" সম্পাদনা করে চলেছেন | বিভিন্ন সময়ের সামাজিক অন্যায় অবিচার এবং আন্দোলনের কথাই তাঁর পত্রিকা বহন করে চলেছে | সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনে তিনি প্রত্যক্ষ ভূমিকা গ্রহণ করেছেন এবং প্রতিটি সভা সমিতিতে উপস্থিত থেকে তাঁকে অগ্রণী ভূমিকা নিতে দেখা গিয়েছে |
তিনি তাঁর পত্রিকায় নানা বিষয়ে লেখা প্রবন্ধের সাথে কবিতাও যথাযোগ্য মর্যাদার সাথে নিয়মিতভাবে প্রকাশিত করে আসছেন | তিনি নিজেও একজন খ্যাতনামা কবি এবং ছড়াকার |
তাঁর কিছু কবিতা আমাদের সাইটে প্রকাশিত করার অনুমতি পেয়ে আমরা আনন্দিত |
কবির সঙ্গে যোগোযোগ : Akinchan, ১৪৪ জজবাগান, কলকাতা ৭০০০৮২ চলভাষ - ৯৩৩৯৭৪৫৭২৪