| দাশু রায়ের পাঁচালী যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে। |
| পাঁচালী দাশরথি রায়ের আত্ম পরিচয় তুল্য দিতে অপ্রমাণ মান্ধাতার তুল্য মান শ্রীমান নিবাসী বর্ধমান | ভূপতি ভূপের চূড়া গ্রাম নাম বাঁধমুড়া উক্ত ভূপের অধিকার স্থান || কুলীনগণ বসতি গ্রামের গৌরব অতি অল্পপথে ত্রিপথ গামিনী | তথায় করেন ধাম দেবীপ্রসাদ শর্মা নাম দ্রিজরাজ নানা শাস্ত্রজ্ঞানী || অহং দীন অতনয় পিলায় মাতুলালয় পরশে বাড়ী পরশি ভাগীরথী | লিখিল পাঁচালীগ্রন্থ পাঁচালীর পঞ্চকাণ্ড সখা চিন্তা যোগে দাশরথি || . **************** উপরে . দাশু রায়ের মূল পরিচিতির পাতায় চলুন মিলনসাগর |