| জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের গান যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে। www.milansagar.com |
| খাম্বাজ | সুরফাঁকতাল | আজি বিশ্বজন গাইছে মধুর স্বরে, সনাতন দুখহরণ বিশ্বম্ভর অনন্তে, আনন্দ ভরে ! পূর্ণ গগন অনাদি নাদ আলাপ করে, গাইছে জলদল জলধির গভীরে ; বিশ্বনাথ অমর সেবিত, তনুপম জ্যোতিতে বিরাজে || . *********** উপরে |
| ইমনকল্যাণ | ধামার | কেন ম্লান নিরানন্দ ? ডাক না প্রভু প্রেমময়ে ! সব দুঃখ হবে না মোচন, জুড়াবে হৃদয় মন প্রাণ || যাঁর কৃপায় এই দেহ, পাইলে জননীস্নেহ, কেন কর সন্দেহ, তিনি যে মঙ্গলনিদান || তিনি যে বিশ্ববন্ধু, অপার করুণাসিন্ধু, প্রেমসুধা-ইন্দু, কত সুখ করেন বর্ষণ ; শোভা বরণ গন্ধ, অযাচিত কত আনন্দ, দেখেও কি তবু অন্ধ ? কর' তাঁরি যশোগান || . *********** উপরে |
| ঝিঁঝিট | একতাল | ধন্য ধন্য ধন্য আজি দিন আনন্দকারী | সবে মিলি তব সত্য ধর্ম ভারতে প্রচারি || হৃদয়ে হৃদয়ে তোমারি ধাম, দিশি দিশি তব পূণ্য নাম, ভক্তজন সমাজ আজ স্তুতি করে তোমারি || নাহি চাহি ধন জন মান, নাহি প্রভু অন্য কাম, প্রার্থনা করে তোমারে আকুল নর-নারী || তব পদে প্রভু লইনু শরণ, কি ভয় বিপদে কি ভয় মরণ, অমৃতের খনি পাইনু যখন, জয় জয় তোমারি || . *********** উপরে |
| ইমনকল্যাণ | চৌতাল | পরব্রহ্ম, পরমেশ্বর, অলক্ষ্য নিরঞ্জন, নিরাময় অবিনাশী, অনাদিকারণ, পূর্ণজ্ঞান | দীননাথ দয়াল, দারিদ্র-ভঞ্জন, শান্তি-সদন, অন্তর্যামী, ভব-তারণ হৃদয়-স্বামী, প্রাণের প্রাণ | কে বা করিত হেথা বিতরণ, কে বা করিত জীবন ধারণ, যদি আকাশে না হইত তাঁহার অধিষ্ঠান | তিনি লোক-ভঙ্গ, নিবারণ সেতু, তিনি আত্মার চির উন্নতি-নিদান তিনি অমৃতের সোপান || . *********** উপরে |
| ভৈরব | ত্রিতাল | বিমল প্রভাতে, মিলি এক সাথে, বিশ্বনাথে কর প্রণাম || উদিল কনকরবি রক্তিম রাগে, বিহঙ্গকুল সব হরষে জাগে, তুমি মানব, নব অনুরাগে, পবীত্র নাম তার কর রে গান || . *********** উপরে |
| সোহিনী-বাহার | ঝাঁপতাল | জগতবন্দনে ভজ পবিত্র হবে জীবন | পাইবে অনন্ত ফল, লাভ হবে পরম ধন || অন্ধতম কে এমন, তাঁরে যে কভু দেখে না | ধিক সে জীবন তার, পাপ-তাপে মগন || পরম করুণাধারার, সেই পতিতপাবন, তাঁর পদে প্রণম, নাহি রহিবে মোহাবরণ | সুগভীর নিশিথে চন্দ্র সুন্দর মধুর, শোভয়ে যাঁর শোভায়, কেমন তিনি মনোহরণ || . *********** উপরে |
| আলাইয়া | ত্রিতাল | অন্তরতর অন্তরতম তিনি যে, ভুলো না রে তাঁয় ; থাকিলে তাহার সঙ্গে পাপ তাপ দূরে যায় || হৃদয়ের প্রিয় ধন তাঁর সমান কে ? সেই সখা বিনে সুখ-শান্তি দিবে কে তোমায় ?| ধন জন জীবন সব তাঁরি করুণা, তাঁর করুণা মুখে বলা নাহি যায় ; এত যার করুণা তারে কি ভুলিবে ? তাঁরে ছাড়িয়ে ভবসাগরে ত্রাণ কোথায় ?| . *********** উপরে |
| মাদ্রাজী ভজনের সুর | তাল ফেরতা | প্রণমামি, অনাদি অনন্ত সনাতন পুরুষ, নিখিল জগতপতি পরমগতি মহান্ ভকতজীবনধন || ভূমা প্রভু পরমব্রহ্ম পরমায়ণ, কারণ শরণাগতবত্সল, পূর্ণ সত্য, সকল দুখবারণ | ভবজলধিতরণ শরণ, অতি পবিত্র শুভ নিধান, অজর অভয় অবিনাশী ; সুরনরবন্দন, জগচিতরঞ্জন, ভবভয়ভঞ্জন, বিতর কৃপা ; দীননাথ করুণাময় সুন্দর প্রেমসিন্ধু মধুময়, নাহি উপমা ; নামরূপগুণ অতীত চন্ময়, অন্তরে তোমার আসন || . *********** উপরে |