কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী ষোড়শ শতকের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি | কবিকঙ্কণ তাঁর উপাধি | তাঁর নিজের কাব্য থেকে তাঁর নিজের সম্বন্ধে এইটুকু জানতে পাওয়া গেছে যে তাঁর আদি বাড়ি "দামুন্যা" গ্রামে ছিল | সেখানকার অত্যাচারিত শাসকের ভয়ে তিনি দেশ ছেড়ে চলে আসেন মেদিনীপুর জেলার "আড়রা" গ্রামে | সেখানকার সহৃদয় স্থানীয় জমিদারের পৃষ্ঠপোষকতা এবং অনুরোধে রচনা করেন তাঁর বিখ্যাত কাব্য "অভয়ামঙ্গল", যা "চণ্ডীমঙ্গল" বা "কবিকঙ্কণ চণ্ডী" নামেই বেশী খ্যাত | এই কাব্যের রচনাকাল সম্ভবত ১৫৮৪ থেকে ১৫৯৪ সালের মধ্যে | তাঁর কাব্য চণ্ডীমঙ্গল কাব্যধারার প্রথা অনুসারী হলেও নিজেস্বতার পরিচয় পাওয়া যায় | কাহিনী বিন্যাস, চরিত্র সৃষ্টি ও সাধারণ মানুষের বাস্তব জীবনের অসাধারণ বিবরণ তাঁর রচনাকে এক অন্য মাত্রা এনে দিয়েছে |
কবির জীবনকালে ইসলাম ধর্ম এ দেশে প্রায় ৩০০ বছরের পুরানো এবং বাংলার এক অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিল | সামাজিক ও আচার ব্যবহারের ফারাক সত্বেও কবির কাব্যে মুসলমানের উল্লেখের সময় কোনো ধর্মীয় সংকীর্ণতা পাওয়া যায় না |
--- উত্স: ডঃ শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় ও শ্রী বিশ্বপতি চৌধুরী সম্পাদিত কবিকঙ্কণ চণ্ডী, কলকাতা বিশ্ববিদ্যালয় ১৯৭৪
আমরা কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তীর এর ছবি সংগ্রহ করতে পারি নি | কেউ যদি তা আমাদের পাঠান, তাহলে আমরা এই স্থানে সেই ছবির সাথে তাঁর নাম দিয়ে কৃতজ্ঞতা স্বীকার করবো | srimilansengupta@yahoo.co.in