পাঁচুগোপাল চক্রবর্তী ছদ্মনাম - তরণী সেন জন্ম ১৭. ০৩. ১৯৩২
কবি পাঁচুগোপাল চক্রবর্তী -র জন্ম কলকাতার চেতলায় | চেতলা বয়েজ হাই স্কুল থেকে ১৯৪৫ সালে ম্যট্রিক পাশ করে প্রথমে আশুতোষ কলেজ ও পরে, নাটক ও আড্ডা দেওয়া যাবে বলে, মির্জাপুর স্ট্রীটস্থ সিটি কলেজ থেকে ১৯৪৯ সালে বি.কম. পাশ করেন |
এন এন দাস এণ্ড কোম্পানি তে ২ বছর অডিট ক্লার্কশিপ ও গাঙ্গুলী মুখার্জী এণ্ড কোম্পানীতে ২ বছর আর্টিকল ক্লার্ক হিসেবে কাজ করে ১৯৫৪ সালে চার্টার্ড একাউন্টেন্ট হয়েই এক বন্ধুর সাথে মিলে পি.জি.চক্রবর্তী এণ্ড কোম্পানি নামে নিজের ফার্ম খোলেন ১০,ওল্ড পোস্ট অফিস স্ট্রীট-এ | ১৯৫৫ সালে দিল্লীর বৈশালী ইন্টারন্যাশনাল এণ্ড ম্যান্যাজমেন্ট রিসোর্সেস লিমিটেড কোম্পানিতে কনসাল্টেন্ট হিসেবে যোগ দেন | পরবর্তীতে তিনি সেই কোম্পানিতেই ডাইরেক্টর হন এবং এ ছাড়া আরও সাতটি কোম্পানির ডাইরেক্টর পদে বহাল আছেন |
তাঁর হিসেব নিকেশের কর্মজীবনের ফাঁকে ফাঁকেই তিনি সাহিত্যের সৃষ্টিশীল কাজের হাতছানিতে সারা দিয়ে গেছেন | ছোটগল্পের সংকলন "তরণী সেনের শ্রেষ্ঠ গল্প" লিখেছেন তরণী সেন ছদ্মনামে যা গোপা সাহিত্য উদয় থেকে প্রকাশিত হয়েছে ২০০৫ সালে | এছাড়া নিজেই গ্লোবাল হিউম্যান কেয়ার ওয়ার্কশপ নামের এন.জি.ও. খুলে নানান সেবামূলক কাজে ডুবে থাকেন | তাঁর নিজের কথায়--- "আনন্দ বাজারে সম্পাদক সমীপেষু-তে চিঠি লিখতে লিখতে লেখায় নেশা এল | কলেজের পাঁচিল টপকে জণগনের ব্যবসার হিসাব পরীক্ষা করতে করতে নিজের অগোচরে কবে যে প্রবীণত্বে পা দিলাম জানতে পারিনি | প্রবন্ধ, রম্য রচনা ও নাটক লেখায় অরুচি আসতে ছোট গল্প সম্ভারে বাঁক নিলাম | তরণী সেনের শ্রেষ্ঠ গল্প বই- এর চেহারা নিয়ে বাজারে লাফ দিল | কবিতার এক সংকলন প্রকাশিত হবার জন্য উঁকি দিচ্ছে | নিজের বিকাশ ও প্রচারের প্রত্যাশায় বৈদ্যুতিন মাধ্যম মিলনসাগরে ডুব দিলাম! কবি বা লেখক রূপে আমার অন্তিম নিঃশ্বাসের সময়-কাল সাহিত্য-প্রেমীদের পছন্দের উপর নির্ভর | বাকিটা পরম আরাধ্য দেবতার মুঠোয় |" কবির সাথে যোগাযোগের ঠিকানা :- ১) ৬ ডি, তেলিপাড়া লেন, ঢাকুরিয়া, কলকাতা ৭০০০৩১, দূরভাষ- ৯১ ৩৩ ২৪১৫৪০৩৬, চলভাষ- ৯৩৩৯৫৮৮৬৪৩, ৯৩৫০৭৩১৭৫৫ এবং ২) ৭৪৪ আর.কে.পুরম, সেক্টর III, নয়া দিল্লী ১১০০২২ আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in