সত্যেন্দ্রনাথ ঠাকুর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় পুত্র এবং রবীন্দ্রনাথ ঠাকুর-এর মেজদা | তিনিই প্রথম ভারতীয় আই.সি.এস (Indian Civil Service).
জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির অন্যান্য সন্তানদের মতোই তিনিও সাহিত্য ও সংগীতানুরাগী ছিলেন | ১৮৬৮ সালে "সুশীল বীরসিংহ" নামে একটি নাটকও লেখেন | তাঁর "বোম্বাই চিত্র" (১৮৮৯) ও "আমার বাল্যকথা ও আমার বোম্বাই প্রবাস" (১৯১৫) অতি সুরচিত স্মৃতিকথা ও সমাজচিত্র | "বৌদ্ধধর্ম" (১৯০১), "শ্রীমদ্ভাগবতের পদ্যানুবাদ" (১৯০৫), স্ত্রী স্বাধীনতার সমর্থনে "স্ত্রী স্বাধীনতা" নামক পুস্তিকা ইত্যাদি তাঁর অন্যতম রচনা | তিনি কন্যা ইন্দিরা দেবীর সাথে মহর্ষি দেবেন্দ্রনাথের আত্মজীবনী ইংরেজীতে অনুবাদ করেন |
১৮৬৭ সালের চৈত্র মেলার জন্যে ( বা হিন্দু মেলা ) রচিত "মিলে সব ভারতসন্তান" গানটি বাংলায় অন্যতম শ্রেষ্ঠ স্বদেশী গান | তিনি অনেকগুলি ব্রহ্মসংগীত রচনা করেন |