কবি শান্তি সিংহ পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ থেকে স্কুল শেষ করেন | বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্র |
তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে "লাল মাটি নীল অরণ্য", "মাটিতে পা রেখে", "নিরন্তর আলোকিত আশা" প্রভৃতি | সম্পাদনা করেছেন কবিতার সংকলন "কবিতায় রামকৃষ্ণ", "দ্বিজেন্দ্রলালের প্রেমের গান" ইত্যাদি | এ ছাড়া নানা পত্র-পত্রিকায় তাঁর কবিতা ছাপা হয়েছে |
তিনি ভূষিত হয়েছেন কলকাতার প্রতিশ্রুতি সাহিত্য পুরস্কার, সারা বাংলা সাহিত্য-সম্মেলনে অমৃলোকের যাত্রী কবি-পুরস্কার ইত্যাদি | তিনি সর্বভারতীয় কবি সম্মেলনে এবং ইউ.জি.সি. সেমিনারে বক্তা হিসেবে আমন্ত্রিত হন | তিনি একাধিক একাডেমিক বইয়ের লেখক |