

কবি শেখর কর -এর জন্ম পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার "লিস্ রিভার" চা বাগানে |
পিতা মহেন্দ্রনাথ কর ছিলেন একাধারে এসরাজ বাদক, গায়ক, অভিনেতা ও রবীন্দ্র কবিতার আবৃত্তিকার |
মূলতঃ তাঁর প্রেরণাতেই শেখরের সংগীত জগতে প্রবেশ ও উচ্চাঙ্গ সংগীতের (কণ্ঠ) সাধনায় রত হওয়া | শেখর
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক অলোক চট্টোপাধ্যায়ের শিষ্য ও কিরানা ঘরানার
অনুসারী |
আইন, সাহিত্যে এবং শাস্ত্রীয় সংগীতে স্নাতক, কবি শেখর করের ছোট বেলা থেকেই কবিতা লেখার ঝোঁক |
এখন তা নেশায় পরিবর্তিত! বর্তমানে জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গ থেকে প্রকাশিত "কিরাত ভূমি", "উত্তরের
হাওয়া", "কলম", "শব্দমন্থন", "উত্তরবঙ্গ সংবাদ", "প্রতিদিন", "বরেন্দ্রভূম", প্রভৃতি পত্রিকায় নিয়মিত তাঁর কবিতা
প্রকাশিত হয়ে আসছে | জলপাইগুড়ির সাংস্কৃতিক আঙিনায় কবি একটি অতি পরিচিত মুখ |
তাঁর নিজের ভাষায়, তাঁর বাড়তি যোগ্যতা "বাউণ্ডুলে" হলেও, তিনি নানান সমাজ সেবামূলক কর্মকাণ্ডের সাথে
যুক্ত |
কবির সঙ্গে যোগাযোগ : "প্রশান্তি", এস.পি.বিশ্বাস লেন, উকিল পাড়া, জলপাইগুড়ি - ৭৩৫১০১
দূরভাষ : ৯১৩৫৬১২২৬৫৬১ চলভাষ : ৯১৯৪৩৪০৪১৯০৮
আমাদের যোগাযোগের ঠিকানা
E-mail : srimilansengupta@yahoo.co.in