নিরাশ্রয় পাঁচটি আঙুল তুমি নির্দ্বিধায় অলংকার করে নাও ; এ আঙুল ছলনা জানে না | একবার তোমার নোলক, দুল হাতে দিলে বুঝবে হেলেন, এ আঙুল সহজে বাজেনা | একদিন একটি বেহালা নিজেকে বাজাবে বলে আমার আঙুলে এসে দেখেছিলো তার বিষাদের চেয়ে বিশাল বিস্তৃতি, আমি তাকে চলে যেতে বলিনি তবুও ফিরে গিয়েছিল সেই বেহালা সলাজে |
অসহায় একটি অঙ্গুরী কনিষ্ঠা আঙুলে এসেই বলেছিলো ঘর, অবশেষে সেও গেছে সভয়ে সলাজে | ওরা যাক, ওরা তো যাবেই ওদের আর দুঃখ কতোটুকু ? ওরা কি মানুষ ?
মাঝরাতে ছায়ামানব রাতপ্রহরী আমি ঘুমিয়ে বন্ধু আমার একান্তে হৃদয়ে আকাশের নীল মুছে রূপালি আলো বন্ধু গল্পে স্বপ্ন মাঝে প্রদীপ তুমি জ্বালো যদি মেঘলা ক্ষণে আকাশের জলে কোনো অবলা আঁখিজল ঝরে, ও আমার অভিমানী কিছু অনুভূতি জীবন থেকে হারিয়ে যেয়েও ফিরে আসে
যদি কখনো একাকী সময় কাটে বুঝে নিও আমার অধ্যায় নিঃসঙ্গ ইচ্ছে ঘুড়ি এলোমেলো দুরে কোথাও কোন সে সুনয়না আমায় ভালোবেসে দুঃখের প্রহরে সুখের ছোঁয়ায় বিষণ্ণ হৃদয়ে এক মুহূর্ত স্পর্শে আকাশনীলা আবার মেলায় তুমি চিরন্তন ছায়ামানবী তুমি
তুই কি আমার দুঃখ হবি ? এই আমি এক উড়নচন্ডী আউলা বাউল রুখো চুলে পথের ধুলো চোখের নীচে কালোছায়া | সেইখানে তুই রাত বিরেতে স্পর্শ দিবি | তুই কি আমার দুঃখ হবি ? তুই কি আমার শুষ্ক চোখে অশ্রু হবি ? মধ্যরাতে বেজে ওঠা টেলিফোনের ধ্বনি হবি ? তুই কি আমার খাঁ খাঁ দুপুর নির্জনতা ভেঙে দিয়ে ডাক পিয়নের নিষ্ঠ হাতে ক্রমাগত নড়তে থাকা দরজাময় কড়া হবি ? একটি নীলাভ এনভেলাপে পুরে রাখা কেমন যেন বিষাদ হবি |
তুই কি আমার শূন্য বুকে দীর্ঘশ্বাসের বকুল হবি ? নরম হাতের ছোঁয়া হবি ? একটুখানি কষ্ট দিবি | নিজের ঠোট কামড়ে ধরা রোদন হবি ? একটু খানি কষ্ট দিবি | প্রতীক্ষার এই দীর্ঘ হলুদ বিকেল বেলায় কথা দিয়েও না রাখা এক কথা হবি ? একটু খানি কষ্ট দিবি | তুই কি একা আমার হবি ? তুই কি আমার একান্ত এক দুঃখ হবি ?
কবিতা কি কেবল শব্দের মেলা , সংগীতের লীলা ? কবিতা কি ছেলেখেলা , অবহেলা রঙিন বেলুন ? কবিতা কি নোটবই , টু-ইন-ওয়ান , অভিজাত মহিলা সেলুন ?
কবিতা তো অবিকল মানুষের মতো চোখ – মুখ – মন আছে, সেও বিবেক শাসিত, তারও আছে বিরহে পুষ্পিত কিছু লাল নীল মত |
কবিতা তো রূপান্তরিত শিলা, গবেষণাগার নিয়ে খুলে দেখ তার সব অণু-পরমাণু জুড়ে কেবলি জুরে আছে মানুষের মৌলিক কাহিনী | মানুষের মতো সেও সভ্যতার চাষাবাদ করে, সেও চায় শিল্প আর স্লোগানের শৈল্পিক মিলন , তার তা ভূমিকা চায় যতোটুকু যার উত্পাদন | কবিতা তো কেঁদে ওঠে মানুষের যে কোনো অ-সুখে নষ্ট সময় এলে উঠানে দাঁড়িয়ে বলে,--- পথিক এ পথে নয় ভালোবাসা এই পথে গেছে