| কবি কৃষ্ণকুসুম পাল-এর কবিতা |
| মহাকাব্য কবি কৃষ্ণকুসুম পাল ‘রাতের কাব্য’ কাব্যগ্রন্থ থেকে নেওয়া মহাকাব্য লেখা হয় না আর, মিনি, মাইক্রো, ন্যানো প্রেমের বাজার, মহাপ্রেম নেই | মহাকাব্য লিখতে হলে— সীতা হরণ, দ্রৌপদীর বস্ত্র হরণ,------- প্রয়োজন, এখন সে সব হরদম্ , হামেশা হচ্ছে, অসংখ্য মহাকাব্য লেখার আয়োজন অসম্ভব | ভাব তাই মেঘের বিজলী চমক্ ভাব তাই ভাবনাহীন ঠুংরী. ঠমক্ ভাব তাই অর্থহীন ব্যর্থ ভাবনা, ভাব তাই ধাঁধার ম্যাজিক্ রচনা, না বলা কথা – কবিতা, শ্রোতারা সুকান্ত, না দেখা দৃশ্য – ছবি, দর্শক দুর্দান্ত , না শোনা প্রলাপ ---- ভাব, ভাষ্যক বিভ্রান্ত, না বোঝা ভাষা—কাব্য পাঠক ক্লান্ত | কিভাবে মহাকাব্য, মহাপ্রেম হবে ? অথচ প্রতিক্ষণে প্রয়োজন লঙ্কা অভিযান, আমরণ যুদ্ধ প্রত্যাশী কুরুক্ষেত্র ময়দান | আমরা ভালো আছি মন্দের ভালো, সহস্র সীতার সিঁথির সিঁদুর মুছে যাক্, দশকোটি দ্রৌপদী রাজপথে গণধর্ষিতা হোক, আন্দোলন, ভাব আর ভাষা বিলীন এখন, বাস্তব অন্ধ ধৃতরাষ্ট্র, বাঁচায় মধুসূদন | . **************** . সূচিতে . . . মিলনসাগর |