মহারাজ হরেন্দ্রনারায়ণের শাক্তগীতি
*
আমার মনের মতন মন জার তারা কি তার হবে ভেবে
ভণিতা শ্রীহরেন্দ্র ভূপ
কবি মহারাজ হরেন্দ্রনারায়ণের শাক্তগীতি
এই গীতটি ১৩২৭ বঙ্গাব্দে (১৯২০ খৃষ্টাব্দে) শরচ্চন্দ্র ঘোষাল সম্পাদিত, কোচবিহার সাহিত্যসভা থেকে খাঁ
চৌধুরী আমানতউল্ল্যা আহমদ কর্ত্তৃক প্রকাশিত, “মহারাজ হরেন্দ্রনারায়ণের গ্রন্থাবলী। ১ম খণ্ড গীতাবলী”,
৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। গ্রন্থের ১৬ সংখ্যক গীত।

ভবানীবিশয়

আমার মনের মতন মন জার তারা কি তার হবে ভেবে। ধু
আমি বুঝি ঐ মনে নিরএতে টান্যা লবে। চি
ভয়স্থান আছে কত                       শোকস্থান কত শত
তাতে রত অবিরত জ্ঞানহত মন না
বৃঁথা কাজে জাপি দিন                       তব পদে শ্রদ্ধাহিন
হৈলাম মাত্র পাপে ঋণ আমার গতি কিশে হবে। ১
না জানি ভজন শূন্য                    ভক্তিস্থানে জান্যো শুন্য
তমু মনে মানি ধন্য                    এ আর কেমন মন না।
শ্রীহরেন্দ্র ভূপে ভাষে              আমায় দেখ্যা কালে হাসে
তারিলে এই অধম দাসে           তারা নাম সফল তবে। ২

.               ****************                
.                                                                                
সূচীতে . . .    


মিলনসাগর
*
ইকি বিপরিত হেরি হর-উরে বিরাজ মা
ভণিতা শ্রীহরেন্দ্র
কবি মহারাজ হরেন্দ্রনারায়ণের শাক্তগীতি
এই গীতটি ১৩২৭ বঙ্গাব্দে (১৯২০ খৃষ্টাব্দে) শরচ্চন্দ্র ঘোষাল সম্পাদিত, কোচবিহার
সাহিত্যসভা থেকে খাঁ চৌধুরী আমানতউল্ল্যা আহমদ কর্ত্তৃক প্রকাশিত, “মহারাজ
হরেন্দ্রনারায়ণের গ্রন্থাবলী। ১ম খণ্ড গীতাবলী”, ৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
গ্রন্থের ১৯ সংখ্যক গীত।

ভবানী বিশয়

ইকি বিপরিত হেরি হর-উরে বিরাজ মা। ধুয়া
তনু অনুপমা মনোরমা শ্যামা গুণধামা। চিঃ
ভববন্ধে মুক্ত শেই        তোমারে জান্যাছে জেই
নিরয়নিবাষ তার জেনা জানে তোমা। ১
বহু জানিলে কি হয়           জদি শার না জানয়
শ্রীহরেন্দ্র ভূপে কয় সেই বেটা তোমা। ২

.               ****************                
.                                                                                
সূচীতে . . .    


মিলনসাগর
*
তারা রক্ষা করে জারে কে তারে কি কৈরতে পারে
ভণিতা শ্রীহরেন্দ্র
কবি মহারাজ হরেন্দ্রনারায়ণের শাক্তগীতি
এই গীতটি ১৩২৭ বঙ্গাব্দে (১৯২০ খৃষ্টাব্দে) শরচ্চন্দ্র ঘোষাল সম্পাদিত, কোচবিহার সাহিত্যসভা থেকে খাঁ
চৌধুরী আমানতউল্ল্যা আহমদ কর্ত্তৃক প্রকাশিত, “মহারাজ হরেন্দ্রনারায়ণের গ্রন্থাবলী। ১ম খণ্ড গীতাবলী”,
১০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। গ্রন্থের ২০ সংখ্যক গীত।

ভবানী বিশয়

তারা রক্ষা করে জারে কে তারে কি কৈরতে পারে। ধুয়া।
দুর্দ্দিনের কি কথা তথা সমন তার সঙ্গে নারে। চিতাল।
কিবা দুঃখে কিবা সুখে                                তারা নাম লইলে মুখে
শেল বাজে পাপের বুকে পাপে তাপে তারে ছাড়ে। ১
শ্রীহরেন্দ্র কহে কালী                                কর্ম্মভোগ ভাল ভোগাইলী
সকল দফার হৈল শেষ সমনে ডাইকাছে আমারে। ২

.               ****************                
.                                                                                
সূচীতে . . .    


মিলনসাগর
*
আমি দেখিতেছি অতি বিষম এই ভবার্ণ্ণব
ভণিতা শ্রীহরেন্দ্র
কবি মহারাজ হরেন্দ্রনারায়ণের শাক্তগীতি
এই গীতটি ১৩২৭ বঙ্গাব্দে (১৯২০ খৃষ্টাব্দে) শরচ্চন্দ্র ঘোষাল সম্পাদিত, কোচবিহার সাহিত্যসভা থেকে খাঁ
চৌধুরী আমানতউল্ল্যা আহমদ কর্ত্তৃক প্রকাশিত, “মহারাজ হরেন্দ্রনারায়ণের গ্রন্থাবলী। ১ম খণ্ড গীতাবলী”,
১০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। গ্রন্থের ২১ সংখ্যক গীত।

ভবানী বিশয়

আমি দেখিতেছি অতি বিষম এই ভবার্ণ্ণব। ধুয়া।
তোমার তনয় হৈয়া কি মা নিরয়গামী হব। চিতাল
আমার জেমন মন                        করিব কি বিজ্ঞাপন
সকল জান না জান কি অধিক্ কিবা কব। ১
হৃদপদ্মে তব নাম                     জপে যে জন অবিশ্রাম
শ্রীহরেন্দ্র কহে কালী তার কি দুল্বভ। ২

.               ****************                
.                                                                                
সূচীতে . . .    


মিলনসাগর
*
আমি এত দুখে দুখি কেন তোমার তনয় হৈয়া
ভণিতা শ্রীহরেন্দ্র
কবি মহারাজ হরেন্দ্রনারায়ণের শাক্তগীতি
এই গীতটি ১৩২৭ বঙ্গাব্দে (১৯২০ খৃষ্টাব্দে) শরচ্চন্দ্র ঘোষাল সম্পাদিত, কোচবিহার সাহিত্যসভা থেকে খাঁ
চৌধুরী আমানতউল্ল্যা আহমদ কর্ত্তৃক প্রকাশিত, “মহারাজ হরেন্দ্রনারায়ণের গ্রন্থাবলী। ১ম খণ্ড গীতাবলী”,
১০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। গ্রন্থের ২২ সংখ্যক গীত।

ভবানী বিশয় সারঙ্গ রাগিনী।

আমি এত দুখে দুখি কেন তোমার তনয় হৈয়া। ধুয়া।
অহিকে জা হবার হৈল কি হবে তা কৈয়্যা। চিতান।
দিবানিশী কর্ম্মভেগ                ভুগীতেছি অবিয়োগ
সহেনা অন্তরে দুখ কত রব শৈয়্যা।
তাহে পাপপথগামি                তারা নিরবধি আমি
পঞ্চত্ব পাইলে         সমনদুতে          জাবে লৈয়্যা।
ভরসা ঐ তোমার নাম            নামে নিবে নিজধাম
শ্রীহরেন্দ্র কহে দিনের দিন গেল বৈয়্যা।

.               ****************                
.                                                                                
সূচীতে . . .    


মিলনসাগর