| মহারাজ নন্দকুমারের শাক্ত-পদাবলী যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে। |
| সুরটমল্লার --- জলদতেতালা আপন তনয়ে দয়া না করিলে ত্রিজগত-অম্বে, এ তোমার উচিত নয় | আমি যদি গুণহীন পাপী দুরাচার অতি, জননীর রোষ নাহি সম্ভবে বালক প্রতি, কিঞ্চিৎ করুণা বিতরয়, তবে কিবে নাহি হয় || স্বকর্ম ফলের ভোগ অবশ্য ঘটিবে জীবে, ইথে মম মনে খেদ কদাচ নাহিকো হবে, নির্মলতারিণী নামে অযশ এ দুখ নাহিকো সয় | দীন-নিস্তারিণী পতিত-উদ্ধারিণী, কী গুণে এ নাম ধরো শুনি নগনন্দিনি নন্দকুমার জড়মতি প্রতি, না হইয়ো নির্দয় || ******************* . উপরে |
|