কবি মনোমোহন বসু   উনিশ শতকের প্রখ্যাত নাট্যকার ছিলেন।  তাঁর প্রখম দিককার রচনা
প্রকাশিত হয় "সংবাদ প্রভাকর" এবং "তত্ত্ববোধিনী" পত্রিকায়।

তাঁর নাটকগুলির বিষয় পৌরাণিক।  পৌরাণিক আখ্যান নির্বাচন এবং গীতবহুলতার জন্য তাঁর নাটক মঞ্চে
সফলতা লাভ করেছিল। "রামাভিষেক" (১৮৬৭), "সতী" (১৮৭৩), "হরিশচন্দ্র" (১৮৭৬), "পার্থ-
পরাজয়" (১৮৮১), "রাসলীলা" (১৮৬৯), "আনন্দময়" (১৮৯০), প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য নাটক।

তাঁর কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে "পদ্যমালা" (১ম ভাগ ১৮৭০, ২য় ভাগ ১৮৮২, ৩য় ভাগ ১৮৯৪) যা বহুকাল
শিশুপাঠ্য পুস্তক হিসেবে ব্যবহৃত হয়োছিল। তাঁর রচিত দেশাত্মবোধক গানগুলিও বিশেষ জনপ্রিয় হয়।
"মনোমোহন গীতাবলী" (১৮৮৭) তাঁর সঙ্গীত রচনা ক্ষমতার প্রকৃষ্ট উদাহরণ।

তিনি "দুলীন" (১৮৯১) নামের একটি ঐতিহাসিক উপন্যাসও রচনা করেন।

তিনি "সংবাদ বিভাকর" (১৮৫২) নামক একটি অর্ধ-সাপ্তাহিক পত্র এবং "মধ্যস্থ" (১৮৭২) নামক একটি
সাপ্তাহিক পত্রিকাও সম্পাদনা করেছিলেন।

মিলনসাগরে  কবি মনোমোহন বসুর কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই প্রচেষ্টার
সার্থকতা।




উত্স -



কবি মনোমোহন বসুর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতা প্রথম প্রকাশ - ৭.৩.২০১০।
তিনটি নতুন কবিতাসহ পাতার পরিবর্ধিত সংস্করণ - ১৮.৭.২০১৯।
...