টগবগ টগবগ টগবগ টগবগ ঘোড়া ছুটিয়ে ঝিলমিল ঝিলমিল ঝিলমিল ঝিলমিল নিশান উড়িয়ে ছোট্ট খোকন যাচ্ছে, হাতে খোলা তলোয়ার --- দৈত্য দানব যত আছো সবাই হুঁশিয়ার || রূপবতী রাজকন্যে বন্দী যেখানে তেপান্তরের মাঠ পেরিয়ে চলছে সেখানে ; লক্ষ দানব দিনে রাতে আছে পাহারায়, তাদের সাথে যুদ্ধ করে মানবে না সে হার || স্বপ্নে দেখা কোথায় সে যে ছিল অজানা সোনার দাঁড়ে হীরের পাখি দিল ঠিকানা | যেই না খোকন হাজির হলো ঘোড়ার পিঠে চড়ে, লক্ষ দানব ছুটে এলো মারতে তাকে ঘিরে | এক এক করে মেরে তাদের তলোয়ারের ঘায় বন্দিনী সেই রাজকন্যে করল সে উদ্ধার ||
ম্যাগ্নোলিয়া আর ক্যামেলিয়া ফুল যার খোঁপায় আজ দুলছে লাজে, প্রায় প্রতিদিন সঙ্গীবিহীন স্বপ্ন রঙিন তার কাঁকন বাজে || জাফরানি রং জংলা শাড়ি এলোমেলো হাওয়া লেগে দুলরছে কেমন ; পথ চলা তার মনকে আমার হিজিবিজি ভাবনায় ভরছে এখন | চলতে গিয়ে থমকে চমকে চেয়ে ঝড় তোলে মনের মাঝে || ম্যাগ্নোলিয়া আর ক্যামেলিয়া ফুল যদি মনের কথা বুঝত চলার পথে পথ হারিয়ে হয়তো আমায় সেও খুঁজত | যায় দিন যায় এমনি করেই চেয়ে চেয়ে দেখি শুধু তার সে চলা ‘মন দিয়ে যাও, মন নিয়ে যাও’ বলি বলি করি তবু হয় না বলা | চিরদিন সে এমনি করে রয়ে গেল কল্পনা যে ||
এক তাজমহল গড়ো হৃদয়ে তোমার, আমি হারিয়ে গেলে ; না থাক যমুনা কাছাকাছি, ক্ষতি নেই, দুটি চোখে যমুনাকে ধরো || না থাকুক গায়ে তার চুনি পান্না, তোমার প্রেমের ছোঁয়া রেখে স্মৃতির অলংকারে ঢেকে তাকে আরও অপরূপা করো || না উঠুক তার পাশে পূর্ণিমা চাঁদ, তোমার প্রাণের আলো জ্বেলে মনের জ্যোত্স্নাটুকু ঢেলে তাকে আরও অপরূপা করো ||
জনি না কখন যে সে কিছু কিছু পিছুটান রেখে গেছে, আমারই সমুখে পথ থেমে যায়, স্মৃতি তার ঢেকে আছে | তখন থেকেই হৃদয়ের পল্লবে চৈতালী এসে ধরা দেয় অনুভবে--- কেন বুঝি না যে এ কি দ্বিধা লাগে মন লাগে না যে কাজে | এ মনে কথা যত কেন ছিল সংযত --- যখন পেলাম সময়ের পথ ধরে দুটি চোখ থেকে যদিও সে গেছে সরে | চিনে বা না চিনে নিয়ে গেছে কিনে বেঁধে গেছে ঋণে ঋণে ||
কথা - মিল্টু ঘোষ সুর- অনল চট্টোপাধ্যায় শিল্পী- পিন্টু ভট্টাচার্য
ফিরে যেতে চাই যেতে চাই---- ছিন্ন মনের তারে কে যেন গো বারে বারে বলে মোর কিছু নাই || মনে তো পড়ে না কভু সে কি এসে ফিরে গেছে তবুও কখন যে সে বাঁধন ছিঁড়ে গেছে-- কী যে অপরাধ মোর একা একা ভাবি তাই || শূন্য ঘরের দ্বারে হাওয়া আসে দেখি আনমনে মনে হয় ফিরে এলো সে কি | সে আশা নিরাশা হয়ে দু’টি চোখ জেগে থাকে হারানো দিনের কথা অনুখন লিখে রাখে--- আমি বলো কত আর সেই স্মৃতি বয়ে যাই ||
কেন জানিনা যে শুধু তোমার কথাই মনে পড়ে ; তুমি জানো না তো আমার ছিলে কত যে আপনার ---- সে স্মৃতি দু’চোখ বেয়ে অশ্রু হয়ে অঝোর ঝরে || যে কথা বলব তোমায় ছিল আশা সে কথা বলতে কেন পাই নি ভাষা--- সে কেন বোবা হয়ে রয়ে রয়ে কেঁদে মরে || কত যে তোমায় বেসেছিলাম ভালো--- সে কি আজ ভাঙা ঘরে চাঁদের আলো ? এ হৃদয় যখন আমার মুখর হল সে কেন কাছে এসে হারিয়ে গেল--- সে স্মৃতি ধূপের মতো অবিরত আকুল করে ||
কথা- মিল্টু ঘোষ সুর - অমল মুখোপাধ্যায় শিল্পী- হেমন্ত মুখোপাধ্যায় ছবি - প্রথম প্রেম
অশ্রুতে মোর কান্নাতে মোর রুদ্রবীণার রুক্ষলিখায় জাগো, বাংলার ঘরে ঘরে আছ যারা মোর মতো ভাগ্যহত | পথ চলো তুমি, হোক্ না সে পথ সঙ্গীবিহীন একা----- ভয় নেই জেনো সেই পথে তুমি বন্ধুর পাবে দেখা ; আঁধারের বুকে তোমরা নিয়ত জ্বলো প্রদীপের মতো || অশ্রুতে নয়, কান্নাতে নয় রুদ্রবীণার রুক্ষলিখায় জাগো, বাংলার ঘরে ঘরে আছ যারা কেউ নও ভাগ্যহত || দূর হতে শুধু আলেয়ার মতো ভেবেছ তুমি গো যারে, হয়তো সে আলো জীবনে তোমার দীপ জ্বেলে দিতে পারে | স্বপ্নের নীড় বৈশাখী ঝড়ে হয়তো বিলীন হবে----- চলার এ পথে সেই তো তোমার সঞ্চয় হয়ে রবে ; মিথ্যার কাছে সত্য যা কিছু কখনো হবে না নত ||
বড় একা লাগে এই আঁধারে মেঘের খেলা আজ আকাশ পারে, সারাটি দিনের কাছে কি জানি কি ভেবে আমি কেমনে ছিলেম ভুলে এই আমাকে !! এইতো ভালো ভাবি একা ভুলে থাকা থাকনা পিছনে পরে এই পিছু ডাকা চেনা অচেনাতে থাকনা মিশে |
ও ময়নারে এই গয়নারে আর সয়নারে সজন আমার কদিন ধরে কথা কয়না রে, ও ময়নারে ময়না ময়না || অভিমানে দুটি চোখে বিজুলী চমকায়, সে কেন না বরষায় কে জানে হায়, কেন কি কারণে তার মনেতে মেঘেরি ভার আলো হবে না রে সজন আমার কদিন ধরে ----- ময়না ময়না | তার কাছে যেতে পথে চরণ থমকায়, আমি চলি কি ভরসায়, সে যদি আর বুঝেও না বুঝে হায় আমাকে কাঁদাতে চায়, কাছে রয় না রে সজন আমার কদিন ধরে----- ময়না ময়না ||