পাথর, আমাকে ভাঙো তোমাতে খুলেছি প্রাণ, কঠিন দুরাশা হাতে লোহার শিকল ছিঁড়ে যত কান্না সর্বস্ব দিয়েছি, ডেকে নাও পায়ে ফেরা রাত্রি তার প্রতি প্রশ্ন জাগে দীর্ঘকাল! মায়া যত রাত্রি তত রূপ। তাকে ছায়া হ’তে দিওনা আমার নদীর বহতা তার অতল আহ্বানে ডাক শোনে সুগম্ভীর ডাকে এভাবে ব্ঁচ্ থাকা ; ঘরে বাইরে শুধু . একবার তুমি।