কবি মৃণালিনী গুপ্তার কবিতা
|
আমার মনে একটি আশা
. ব’লছি মা আজ তোরে---
চুপটি করে শোননা মা তুই
. বকিস নিকো মোরে,
ইচ্ছে করে ওই যেখানে
. তেপান্তরের মাঠে,
রাখাল ছেলে বাজায় বাঁশী,
. পদ্ম-দীঘির ঘাটে,
চাঁদের আলো পড়বে যখন
. তাহার শ্যামল বুকে
আমি তখন লহর হ’য়ে
. খেলবো অসীম সুখে,
সারা রাতের খেলার সাথে
. ফিরবো ভোরের বেলা,
বলবে নাকি মাগো আমার---
. ‘শেষ হলো কি খেলা?’
. *****************
. সূচিতে . . .
মিলনসাগর
স্বপ্ন-সাধ
কবি মৃণালিনী গুপ্তা
মা গো মা বল না মোরে