সংঘোরষোরে সংঘোরষো ডঃ নবেন্দু সেন (কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)
সংঘোরষোরে সংঘোরষো এল নতুন বরষো বরষোর মধ্যে ভূত ভূতে নাচায় পুত পুতের গলায় মালা মালার বড় জ্বালা জ্বালাপালা জ্বালাপালা ভেঙ্গে পড়ে চালা চালার নীচে মানুষ চুপ্ সে যায় ফানুস ফানুস আর ওড়ে না মানুষ আর কাঁদে না না-কান্নার সংঘরষো মড়া নব বরষো |
হ্যাঁদে গো পুলিশ ভাই ডঃ নবেন্দু সেন (কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)
হ্যাঁদে গো পুলিশ ভাই গেল যে গাড়িটাই তুমি যে সর্বত্র সর্বক্ষণ তোমার বন্ধু জনগণ তবু হায় কে যে যায় আমারি গাড়িটায় বিহার ছাড়িয়ে নেপাল আমার পোড়া কপাল রক্ত জল আমার প্রাণ অন্যে শোনে গাড়ির গান গাড়ি গেল টাকা গেল গেল আমার সব তবু চোরের বড় রব রবের আমি রবের তুমি রব দিয়ে যায় চেনা হ্যাঁদে গো পুলিশ ভাই চোর চেনা কি মানা ?
জন্ম-খোঁড়া কাজের মানুষ ডঃ নবেন্দু সেন (কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)
জন্ম-খোঁড়া কাজের মানুষ স্বপ্ন দেখে ওড়ায় ফানুস সুখ আছে পয়সা নেই জীবন জীবন খেলা এই বাঘ লাফালে বিষ্টি পড়ে পূর্বপুরুষ ওঠে ন’ড়ে ঘাড়ের উপর ম্যাট্র স্যান্ট্রো মন্ত্রীর মুখে রাম স্যান্ট্রো নোনা ফুলে মিস্টি গন্ধ মূলঘরের রাস্তা বন্ধ কাদার মধ্যে পূজোর আলো কদমতলার ভূতও ভালো হঠাৎ কেন যুদ্ধ তবে রাত্তিরে কি সকাল হবে ফানুস আমার চুপসে যায় জীবনানন্দ গান গায় |