| কবি নরবাহাদুর লামা-র কবিতা যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে। |
| (মিলনসাগরে, আমরা অভিভূত কবি নরবাহাদুর লামার এই কবিতাটি পেয়ে | যদিও কবি এই কবিতাটির মাধ্যমে তাঁর "প্রাণের কৃতজ্ঞতা" জানিয়েছেন, আমরা এই কবিতাটিকে কবির আশির্বাদ মনে করে শিরোধার্য করলাম | কবির এত স্নেহ, ভালবাসা ও আশির্বাদ পেয়ে আমরা নিজেদের ধন্য মনে করছি এবং কবির দীর্ঘ, সুস্থ ও আনন্দময় জীবন কামনা করছি - ১৫.১১.২০১০) প্রাণের কৃতঞ্জতা শ্রী মিলন সেনগুপ্ত ও শ্রী মানস গুপ্তর প্রতি সমস্ত কবি সাহিত্যক এবং সমাজসেবীদের পক্ষ্যে বাংলা ভাষায় নেপালি কবি শ্রী নরবাহাদুর লামার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সহ ক্যাবিক কৃতঞ্জতা ঞ্জাপন ওহে প্রিয় মিলন সাগর পদবী গুপ্ত তব- তুমি তো মহান সমাজসেবী বল তো আর কী কব ? বিনা স্বার্থে করিছ তুমি, অনেক জনের কাজ মোদের আলো দেখিয়ে সবে, রাখিতে দেশের লাজ । কেই বা চিনিত সেই গদাধরে ? নরেন দত্ত বিনে- শ্রী রামকৃষ্ণ ও বিবেকানন্দে, অদ্যে? বিশ্ববাসীই চিনে। মানব বেশে নারায়ণ এসে বিলাতে বিবেকঞ্জান শিষ্যের বেশে শিব এসে, রাখিলেন গুরুর মান। তেমনি তুমিও উড়িয়া এসে ক্ষুদ্র কবির ধাম, ঝড়ের বেগে ছড়ালে তুমি, অখ্যাত কবিরও নাম! সঙ্গে লয়ে বন্ধু তব মানস সরোবর, পদবী তাঁরও গুপ্ত বটে, জানিনা কোথায় তাঁর ঘর। মহান করমে এগিয়ে য়েও, এমনি ধীরে ধীরে কাহারও কথায় ভুলিয়া যেন চেও না পিছনে ফিরে। মোদের বানী পৌঁছে দিও সবার ঘরে ঘরে, নরেন যথা মহান হবে! বিশ্ব চরাচরে। সপরিবারে জানাতে ভুলো না, মোদের সবার কথা প্রীতির সাথে রহিল মোদের প্রাণের কৃতঞ্জতা। ১১/১১/১০ বোড়াল ঘোষপাড়া, কোলকাতা-৭০০১৫৪। . **************** কবিতার সূচি মিলনসাগর |