কাঁকর মেশানো মনের খোরাক ? . এই বক্ষভাঁড়ে রাঁধি বিশ্বজুড়ে রক্ত ছুড়ে, আসছে কঠিন আঁধি ! তাই চিত্কার করে আঘাত হানি, ধর্মের রুদ্ধদ্বারে কেউ খোলে না, কেউ বলে না নিঝুম অন্ধকারে | আমি, কালকূট যুগের ক্ষুদ্র কবি ! পাগলসম ছুটি ওই যে যারা সর্বহারা, কোথায় পাবে রুটি ? রক্তেরাঙা পথের মাঝে, থমকে দাঁড়াই একা মনের মানুষ হারিয়ে গেছে, কোথায় পাব দেখা | নিজের ভাবনা দূরে ঠেলে, পরের দুঃখে কাঁদি ইচ্ছা করে সবার মাঝে প্রেমের সেতু বাঁধি |
প্রকাশকের দুয়ারে ঘুড়ে ; শুকতলার ক্ষয় . বইটি ছাপা হবে কি না . তাই করে সদা ভয় ! প্রকাশকের তাল বাহানা ; টাকার শ্রাদ্ধ করে . যদিও বইটি প্রকাশ হল, . থাকবে ঘরেই পড়ে ? তারাতো চান জাগাতে সবে ; জাগাতে ঘুমন্ত জনে . সবার কথা সবাই ভাবেন, . আপন মনে মনে | কতো না কষ্টে গ্রন্থ লেখেন ; জানে না কাদের হাতে . পাঠক গণে বইটি নিয়ে, . চান না মূল্যই দিতে | সবাই যেন ঠকাতে চান ; তাদেরে মূঢ় ভাবি . লেখক কবিরা সমাজ চিন্তায়, . খায় তবু অযথা খাবি | চিন্তাশীল লেখক কবির ; সমাজ সেবার কথা . স্বার্থ ভরা এ সংসার, . বোঝে কি তাঁদের ব্যথা ?
দেশ ও জাতির প্রেমিকা তুমি . মানব জাতির সাথী . জাতি ও ধর্মের উর্দ্ধে জ্বালাও . মানব ধর্মের বাতি |
শ্রীরামকৃষ্ণ ও বিবেকানন্দ . বক্ষে রবিরও ছবি . যুদ্ধ ক্ষেত্রে সেনাধক্ষ্যসম . সাহিত্যে ও বিশেষ কবি রাজ্যে কর রাজার পাঠ . শ্রেষ্ট আসনে বসে . দুষ্টুগণে শাসন করো, . কথার চাবুক কষে
হায়রে বাংলা ! বাংলা ভাষা ; বাঙালী মায়ের মুখ, . প্রাণ ভরা সেই স্নেহ মমতা, . ফুরিয়ে গেছে সুখ ! বিকৃত হয়েছে বাংলা ভাষা ; সাহিত্য কাব্য মাঝে . বাঙালীর শত্রু বাঙালীই এসেছে . নিলাজ কবির সাজে ! কেউ বলে লারে ! কেউ বলে বটে ; ঘ্যাঁট খিচুরী রাঁধে . বাঙলা মায়ের মধুর ভাষা . আড়ালে বসে কাঁদে ! বিশুদ্ধ ভাষায় বলতেই চায় না ; বাঙালী কবির মুখে . ধিক্কার দিতে ইচ্ছে করে, . তাইতো মনের দুঃখে ! শুদ্ধ ভাষায় বলেন যারা, ব্যাঙ্গ করে তারে . বলতো সমাজ ও এটাই চায় , . বলতে যাব কারে ?