ওকে তোরা পিনাকেশ সরকার দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও তরুণ সান্যাল, সম্পাদিত “পরিচয়” পত্রিকার ডিসেম্বর ১৯৬৯ সংখ্যায় প্রকাশিত কবিতা।
ওকে বেঁধে রেখেছিস খোলা রাজপথে খুব শক্ত গিঁটে . ল্যাম্পপোস্টগোড়ায় ওকে লালা হাতে ধরে ফেলেছিস, মুহূর্তশিকারী, তোর . শ্যেনচোখে অনন্ত ভিড়ে ওর পেছনে সামনে রোদ কড়াতাপে গলা পিচ . শাণিত শব্দচ্ছটা--- বেদম আঘাতে ওর ভ্রান্ত চোয়ালে . জমেছে ঈশ্বর পাথুরিয়া তোরা একবারও লক্ষ্য করিস নি।
. শেষে যদি তোদের নেতৃত্ব ভেঙে ক্ষুদ্র মশার মতন ঝোপঝাড় গৃহকোণ শব্দ করে . এড়িয়ে এড়িয়ে . চরিত্র বদল ক’রে উড়ে যায় পাগল আকাশে . তবে তোরা কোন নতুন শিকল হাতে . ছুটে যাবি সদরে ? . **************** . সূচীতে . . .