কবি পৌষালী সেনগুপ্ত - একালের একজন বিশিষ্ট কবি। তাঁর জন্ম কলকাতায়। উত্তর কলকাতার
সাবেকী আবহাওয়ায় তাঁর বড় হয়ে ওঠা।
তিনি রামকৃষ্ণ সারদা মিশন ভগিনী নিবেদিতা বালিকা বিদ্যালয়ের ছাত্রী ছিলেন | এখান থেকে কবি মাধ্যমিক
পাশ করেন। “শিশু” কাব্যগ্রন্থের হাত ধরে রবীন্দ্রনাথের সাথে পরিচয় সেই ছোটবেলা থেকেই। কবিতার
প্রতি ভালবাসা সেই থেকে শুরু।
কবি পৌষালী সেনগুপ্ত জয়পুরিয়া কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করে, রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হয়েছেন।
তিনি বিবাহিতা এবং এক কন্যার জননী। তিনি বর্তমানে “আশা নিকেতন” নামে একটি বেসরকারী সংস্থায়
কর্মরতা। সংসার, অফিস এতকিছুর মধ্যেও কবিতা থেকে গেছে তার জায়গাতেই। শক্তি চট্টোপাধ্যায়,
সুনীল গঙ্গোপাধ্যায়, জয় গোস্বামী, শঙ্খ ঘোষ, শ্রীজাত এবং সর্ব্বোপরি রবীন্দ্রনাথ --- এঁদের কবিতাই
অনুপ্রানিত করেছে কবিকে মনের কথাগুলো সাজিয়ে রাখতে কবিতার আকারে।
কবি পৌষালী সেনগুপ্তর কবিতা বিভিন্ন পত্র-পত্রিকা লিটিল ম্যাগাজিনে প্রকাশিত হয়ে আসছে, যেমন
“কৃত্তিবাস”, “বৃষ্টিদিন”, “ভাষানগর”, “অহর্নিশ” প্রভৃতি।
আমরা মিলনসাগরে কবি পৌষালী সেনগুপ্তর কবিতা তুলে আনন্দিত। তাঁর কাছে আমরা কৃতজ্ঞ এই
কারণে যে তিনি আমাদের নিজে তাঁর কবিতা নির্বাচিত করে দিয়েছেন এখানে প্রকাশিত করার জন্য।
কবির সঙ্গে যোগাযোগ -
ঠিকানা : ১০১ রাষ্ট্রগুরু এভিনিউ, অঙ্গন এ্যাপার্টমেন্ট, নাগের বাজার . কলকাতা ৭০০০২৮
ইমেল : sengupta.poushali@gmail.com , চলভাষ : +৯১৯৪৩৩৬৫৯৯৪৪
উত্স - কবি পৌষালী সেনগুপ্তর সঙ্গে, তাঁর বাসগৃহে একটি সাক্ষাত্কার। ৯.৬.২০১৩ তারিখে মিলসাগরের
. পক্ষে এই সাক্ষাত্কারটি নিয়েছিলেন মানস গুপ্ত।
কবি পৌষালী সেনগুপ্তর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
কবির ফেসবুকের পাতায় যেতে এখানে ক্লিক্ করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতা প্রকাশ - ১২.০৬.২০১৩
...