যৌবন, যৌবন, সেদিনও যা ছিলে তুমি আজও তাই--- দাবালন ধিকি ধিকি জ্বলে উঠে পোড়ায় কিছুটা ডালপালা শুধু যারা একদিন ছাত্র ছিলো, তারা কেউ কেউ ছাত্রদের পড়ান এখানে--- একটা বেকুব পাখি হঠাৎ গাছটায় ব’সে শিস দিয়ে ওঠে অনেক ছাত্রই চায় কিছু একটা শিখতে, খুব স্বাভাবিক দাবি বাইরের ভুবন আর ক্লাসঘর সুর তোলে একই পাখোয়াজে।