চাঁদ যদি নাহি উঠে, না উঠুক রচনা - প্রেমেন্দ্র মিত্র সুর - ভীষ্মদেব চট্টোপাধ্যায় শিল্পী - রমলা দেবী ( ব়্যাচেল ) ছবি - রিক্তা , ১৯৩৯ সৌজন্যে - স্বপন সোম, সংকলক গানের ভিতর দিয়ে ১, ১৯৯৮।
চাঁদ যদি নাহি উঠে, না উঠুক ক্ষতি নেই এই বেশ ভালো | আহত নগর দুরে গরজায় আঁধার ঘিরেছে জমকালো || আমি যেন ঢেউ যেন তুমি তীর, উতরোল টলোমল অস্থির, ভেঙ্গে পড়ি বার বার দুরাশায়, খোঁজা তবু এখনো না ফুরালো || তীর আর সাগরের লীলা এই বিচ্ছেদ মিশে আছে মিলনেই | চাঁদ উঠে আজ আর কাজ নাই রাঙা বেদনার আজ রোশনাই যে দাহনে দিগন্ত দীপ্ত, জ্বালা তার নাই আর জুড়ালো ||
আরও একটু সরে বসতে পার রচনা - প্রেমেন্দ্র মিত্র সুর - ভীষ্মদেব চট্টোপাধ্যায় শিল্পী - রমলা দেবী ( ব়্যাচেল ) ছবি - রিক্তা , ১৯৩৯ সৌজন্যে স্বপন সোম, সংকলক "গানের ভিতর দিয়ে ১", ১৯৯৮।
আরও একটু সরে বসতে পার আরও একটু কাছে | দূরে থাকার ছলনা হায় বৃথা ছল ছল নয়ন যবে যাচে || হাতে যদি পড়েই এসে হাত মুখের প’রে হ’লে নয়ন-পাত হৃদয় কেঁপে ওঠেই অকস্মাৎ, লজ্জা পাবার সময় অনেক আছে || . চুলের সুবাস হাওয়ায় ভাসে নেশার বিভোর মন . আজকে জানি আমরা দুজন বাদে পৃথিবী নির্জন | কথার পরে কাজ কি কথা গাঁথা কাঁধের পরে পড়ুক নুয়ে মাথা কথার অতীত গহন-নীরবতায় মোদের সুধার স্বর্গ মিলিয়াছে ||
এই জীবনের যত মধুর ভুলগুলি রচনা - প্রেমেন্দ্র মিত্র সুর - কমল দাশগুপ্ত শিল্পী - রবীন মজুমদার ছবি - যোগাযোগ, ১৯৪৩ সৌজন্যে স্বপন সোম, সংকলক “গানের ভিতর দিয়ে ১”, ১৯৯৮।
. . এই জীবনের যত মধুর ভুলগুলি --- ডালে ডালে ফোটায় কে আজ বুলিয়ে রঙিন অঙ্গুলি || . রাখবে না সে কিছু গোপন রাখবে না, . পাতার আড়াল দিয়ে কিছু ঢাকবে না, মনের যত বন্ধ-দুয়ার দরাজ করে দেয় খুলি’ || অলি যত জুটবে, জানি সবাই তারা রসিক নয়,--- মধুর মর্ম কেউ বা জানে, কেউ শুধু হুল-ই বয় | . তবু হেথায় নেইকো কারো নেই মানা, . হেলায় ছড়াই সুবাসে তার ঠিকানা, এ কূল গেছে আগেই যখন, যাকনা এবার দু’কূলই ||
যদি ভালো না লাগে তো দিয়োনা মন রচনা - প্রেমেন্দ্র মিত্র সুর - কমল দাশগুপ্ত শিল্পী - কানন দেবী ছবি - যোগাযোগ, ১৯৪৩ সৌজন্যে স্বপন সোম, সংকলক “গানের ভিতর দিয়ে ১”, ১৯৯৮।
যদি ভালো না লাগে তো দিয়োনা মন, শুধু দূরে যতে কেন বল অমন | যদি হৃদয়ে না মেলে ঠাঁই নয়নে মানা তো নাই, যদি না দুয়ার খুলিতে চাও খুলে রেখো বাতায়ন || . মেঘেতে যা কিছু আঁকিয়া যাক . জানি আকাশে কখনো লাগে না দাগ | কুসুম না যদি পাই কাননে পাতা কুড়াই ! জাগরণে যদি ধরা না দাও ভেঙোনা ভীরু স্বপন ||
নাবিক আমার নোঙর ফেল রচনা - প্রেমেন্দ্র মিত্র সুর - কমল দাশগুপ্ত শিল্পী - রবীন মজুমদার ছবি - যোগাযোগ, ১৯৪৩ সৌজন্যে স্বপন সোম, সংকলক “গানের ভিতর দিয়ে ১”, ১৯৯৮।
নাবিক আমার নোঙর ফেল, ওই তো তোমার তীর || মাটির মায়ার বাঁধন পর সাগর- মুসাফির || দিকে দিকে অবাধ ডানার –আকাশ শুধু ছিল তোমার; নিরালাতে রচ এবার একটি ছোট নীড় || অকূল থেকে আকুল হাওয়া ডাকবে যখন এসে, অঙ্গনে থাক পুষ্পতরু, বিদায় দেবে হেসে | সপ্তঋষির ইশারাতে ঘুম যদি না আসে রাতে, জ্বেলে রেখো আকাশ-প্রদীপ, ছুটির মিনতির ||
যেতে যেতে ফিরে চাই রচনা - প্রেমেন্দ্র মিত্র সুর - ধীরেন মিত্র শিল্পী - কানন দেবী ছবি - পথ বেঁধে দিল, ১৯৪৫ সৌজন্যে স্বপন সোম, সংকলক “গানের ভিতর দিয়ে ১”, ১৯৯৮।
. যেতে যেতে ফিরে চাই . দেখে দেখে তবু সাধ মেটে নাই || এই গিরি নদীর মায়া পাতা কাঁপা এই বনের ছায়া . জড়িয়ে আছে মনের মাঝে কেমনে ছাড়াই || . হেথায় কথা ফুরায় যদি কোথায় হবে শুরু --- . জানা-অজানার দোলায় বুক যে দুরু দুরু | রোদ-মাখানো সারাবেলা হৃদয়খানি ছিল মেলা . আকাশ ভরা যা পেয়েছি, সাথে নিলাম তাই ||
কে জানে জাল পেতে কে রাখল কবে রচনা - প্রেমেন্দ্র মিত্র সুর - কমল দাশগুপ্ত শিল্পী - কানন দেবী ছবি - যোগাযোগ, ১৯৪৩ সৌজন্যে স্বপন সোম, সংকলক “গানের ভিতর দিয়ে ১”, ১৯৯৮।
কে জানে জাল পেতে কে রাখল কবে ! হরিণী ; এবার ধরা দিতেই হবে ! আজো কি চপল নয়ন সুদূরের স্বপন মগন | সে স্বপন সফল হবে . নিকটের হিয়ার নভে | . মৃগয়ার মায়া-কানন . মৃগ চায় আপনি বাঁধন . কে শিকার, শিকারী কে . কে বা তা চিনে ল’বে ||