আবেশে মুখ রেখে পিয়াল ডালে ওই সাতরঙা পাখি বলে মনের কথা, গরবী মানিনী তার সাথিরে বলে নীড় সাজানোর কত কথা--- ও কাঠঠোকরা বউ মান করো না, শোনো কথা || নানান নামের গাছ ভরানো সবুজে পাতারা সব কাঁপে কিছুই না বুঝে | উড়ছে যত ফুলের মেয়ে শোনে তা’ তারই পাশে চুপি চুপি কনকলতা || কাজলা দিঘির ওপারে তার সঙ্গিনী সেই কথাটি শুনেও যেন মানে না, কোনো সাড়াই আনে না | খবর নিতে শিমূল ওড়ে আকাশে ভাসিয়ে নিয়ে যায় সে কথা বাতাসে এমনি লগন ফিরিয়ে তুমি দিও না, চিরদিন থাকে না এ উজ্জ্বলতা ||
কথা - পুলক বন্দ্যোপাধ্যায়, সুর ও শিল্পী - মান্না দে
আজ আবার সেই পথেই দেখা হয়ে গেল কত সুর কত গান মনে পড়ে গেল --- বলো ভালো আছো তো | ক’দিন আগে এমন হলে ক’টা দিন আরো বেশি পেতাম, আরো আকাশ আরো বাতাস লিখে দিতো তোমারই নাম--- শুধু আমি নয় ওরা সবাই ডেকে ডেকে বলে বলে যেত || জানি তোমায় আপন ভাবার কোনো অধিকার নেই যে গো আর, এও জানি দেখা হওয়াই কত বড়ো ভাগ্য আমার--- শুধু বলো আজ আমায় ভুলে সুখী হয়েছ কত ||
আমার ভালোবাসার রাজপ্রাসাদে নিশুতি রাত গুমরে কাঁদে | মনের ময়ূর মরেছে ওই ময়ূরমহলে | দেখি মুকুটটা তো পড়ে আছে রাজাই শুধু নেই || দরবারে তার ছিল আমার সোনার সিংহাসন, আমি হাজার হাতের সেলাম পেলাম, পেলাম না তো মন | আজ মখমলের ওই পর্দাগুলো ওড়ায় শুধু স্মৃতির ধুলো ফুলবাগানের বাতাস এসে আছড়ে পড়ে যেই || আমার নাচঘরে যেই পাগল হতো নূপুর তোমার পায়, আমি ইরান দেশের গোলাপ ছুঁড়ে দিতাম তোমার গায় | তুমি শ্বেতপাথরের গেলাস ভরে অনেক সুধা দিতে ধরে, আবার বিষও পেলাম তোমার দেওয়া ওই পেয়ালা পেয়েই ||
এ কী অপূর্ব প্রেম দিলে বিধাতা আমায়, ভালোবেসে রাজা বা ফকির দুই হওয়া যায় || কখনো সমাধি পরে কখনো বাসরঘরে একই ফুল ঝরি আমি দু’টি কামনায় || আমাকে প্রদীপ করে এ কি আলো দিলে ভরে, না পেলে বুকের জ্বালা সে যে নিভে যায় ||
ক’ফোঁটা চোখের জল ফেলেছো যে তুমি ভালবাসবে ? পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে ? ক’টা রাত কাটিয়েছ জেগে স্বপ্নের মিথ্যে আবেগে, কি এমন দুঃখকে সয়েছ যে তুমি এত সহজেই হাসবে ? হাজার কাজের ভীড়ে সময় তো হয়নি তোমার, শোনো নি তো কান পেতে অস্ফুট কোনো কথা তার | আজ কেন হাহাকার করো সে কথায় ইতিহাস গড়ো, কী সুখ জলাঞ্জলি দিয়েছো যে তুমি সুখের সাগরে ভাসবে ?
কথা - পুলক বন্দ্যোপাধ্যায়, সুর ও শিল্পী- মান্না দে
জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই, পাছে ভালোবেসে ফেলো, তাই দূরে দূরে রই || আমার এ পথে শুধু আছে মরুভূমি ধু ধু, আমি কী বাবে বাঁচাব তোমার মাধবী ওই || কত পেয়ালা লাঞ্ছনার আমি নীরবে করি যে পান, আর যারা সুধা নিয়ে চলে তুমি গাও গো তাদেরই গান | এমনই বিভেদ কত মনে আসে অবিরত--- দু’টি ভিন্ন জীবন যেন না মিলিত হই ||
না, অভিমানে চলে যেও না--- এখনই শেষের গান গেও না || এখনো হৃদয়ে কাঁদে তিয়াসা, এর চেয়ে ভালো ছিল না-আসা | এ তিথি এখনো আবেশে জড়ানো ভেঙে দিতে তাকে চেও না ||
কথা - পুলক বন্দ্যোপাধ্যায়, সুর - অধীর বাগচী, শিল্পী - মান্না দে, ছবি - দুই পুরুষ
বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমন তুমি থেকো বন্ধু আমার পাশে || তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই যেখানেতে আনন্দরাগ বাজে গো সদাই, কথার ফুলে সুরের ভ্রমর যেথায় মিলন সুখে হাসে || চোখের দেখা যাক ফুরিয়ে ক্ষতি কিছু নাই, স্বপ্ন দেখার নাই সীমানা দেখে যাব তাই--- ভালোবাসাই শিখেছে মন, তাইতো শুধু ভালোবাসে ||