কবি রাধাকান্ত মণ্ডল - জন্ম গ্রহণ করেন প্রাক্তন পূর্ব পাকিস্তান বা অধুনা বাংলাদেশের খুলনা জেলার
কাক্রাবন গ্রামে। তাঁর বয়স যখন মাত্র ৫-৬ বছর, তাঁর পরিবার ভারতে চলে আসেন এবং দিল্লীতে বসবাস
শুরু করেন।
১৯৭৯ সালে দিল্লী থেকে C.B.S.C (Central Board of Secondary Education)-র অন্তর্গত সিনিয়ার স্কুল
সার্টিফিকেট পাশ করে স্টেনোগ্রাফারের কাজে যোগ দেন। বর্তমানে তিনি দিল্লীর একটি বিজ্ঞাপন সংস্থার
মিডিয়া ম্যানেজার হিসেবে কর্মরত। তিনি এর সাথে মডেলিং এর কাজও করে থাকেন। সম্প্রতি তাঁকে দেখা
গিয়েছে ভারত সরকারের আয়কর দপ্তরের একটি সর্বভারতীয় বিজ্ঞাপনে!
এই প্রথম তাঁর কবিতা কোথাও প্রকাশিত হচ্ছে। মিলনসাগরই তাঁর কবিতার প্রথম প্রকাশক। তিনি এ পর্যন্ত
তাঁর কবিতা কোথাও প্রকাশিত করেন নি কারণ তিনি কবিতা লেখেন তাঁর নিজের আনন্দের জন্য এবং তাঁর
কবিতার প্রথম শ্রোতা অবশ্যই তাঁর জীবনসঙ্গিণী মীরা দেবী। তাঁর অফিসের সহকর্মীরাও তাঁর কবিতা শুনে
তাঁকে কবিতা লিখতে উত্সাহিত করেন।
তিনি স্বভাবকবিদের মত কবিতা লিখে যান। তাঁর রাধাকৃষ্ণের প্রেমলীলার উপর লেখা কবিতাগুলির যথেষ্ট
ভাবপ্রবণ।
আমরা মিলনসাগরে তাঁর কবিতা প্রকাশিত করে আনন্দিত।
কবি রাধাকান্ত মণ্ডলের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
কবির সঙ্গে যোগাযোগ -
ঠিকানা - হাউস নং O-12, কস্তুর্বা নিকেতন কমপ্লেক্স, লাজপত নগর-২, নিউ দিল্লী ১১০০২৪
চলভাষ - +৯১৯২১১৮০৮৩৩২
ইমেল - rk.mandal32@gmail.com
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতা প্রকাশ - ১০.০৫.২০১২
নতুন গান ও কবিতা নিয়ে পরিবর্ত সংস্করণ - ১৬.১১.২০১৫
...