কবি রাজেশ দত্তর গান ও কবিতা যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে। www.milansagar.com
|
ঝড় তোলে বুকের খাঁচাতে।
আমি কেন গান গেয়ে যাই?
উত্তর একটাই – বাঁচতে!
. ***************************
. উপরে
মিলনসাগর
স্বপ্ন ছড়াক লক্ষ প্রাণে বিদ্রোহী একরোখা।
. ***************************
. উপরে
মিলনসাগর
‘নষ্ট মেয়ে’র দুর্নাম।
তাপসীর আর্তনাদ ছড়াল কামদুনি
লাভপুর, মধ্যমগ্রাম।
যে মেয়েটা পিঙ্কি, মানহারা মানবী
লিঙ্গ বিচারে কাঠগড়ায়।
পণের টাকার লোভে যে মেয়েটা খুন হয়
কোনো এক গুপ্তিপাড়ায়।
যে মেয়েরা বলি হয় ধর্মের হাড়িকাঠে
শাস্ত্রের বিধানের ছলে।
সেই সব মেয়েদের অভিমান, ক্ষোভ, ব্যথা
উঠুক আগুন হয়ে জ্বলে।
যে মেয়েটা অসহায়, মুখ বুজে সব সয়
যে মেয়ের চেতনা চাবুক।
যে মেয়েটা দিশেহারা, যে মেয়েটা মুখচোরা
যে মেয়েটা মিছিলের মুখ।
যে মেয়ে হেঁশেল ঘরে কাটায় আটপৌরে
জীবনটা সকাল-বিকেল,
দিনবদলের ডাকে যে মেয়েটা ঘর ছাড়ে
কাঁধে তুলে নিয়ে রাইফেল।
বুকের গভীরে থাকা বিদ্রোহের বীজ
পাথর ফাটিয়ে মাথা তুলে,
প্রতি দিবসেই নারী দিবসের শপথে
বিকশিত হোক শত ফুলে।
. ***************************
. সূচিতে . . .
মিলনসাগর
লালমোহনের ছেলে।
ছিতামণির চোখের আঁধারে
কে হবে আলোর দিশারী?
লাল পাহাড়িয়া দেশে জঙ্গলে
তাই আজও ওরা ফেরারী।
বেছে নাও সাথী কোন্ পথে যাবে?
আমাদের কোন্ পক্ষ?
লালবাড়ি? নাকি শহীদের পথে
লালগড় হবে লক্ষ্য?
ভুখা জনতার সংগ্রামী ডাকে
এসো বিদ্রোহ করি।
লাল পাহাড়িয়া দেশে জঙ্গলে
তাই আজও ওরা ফেরারী।
রচনাকাল : ১৮ মার্চ ২০১১
. ***************************
. সূচিতে . . .
মিলনসাগর
আগুন জ্বলে বুকের মাঝে
কথা ও সুর কবি রাজেশ দত্ত
১৭ই ফেব্রুয়ারি ২০০৭
‘অনীক’ পত্রিকার ২০০৮ সালের এপ্রিল সংখ্যায় প্রকাশিত, সুতপা বন্দ্যোপাধ্যায় কৃত, এই গানের
স্বরলিপির PDF পড়তে এখানে ক্লিক করুন . . .
কবিকণ্ঠে ইউটিউবে এই গানটির ভিডিও দেখতে এখানে ক্লিক করুন . . .
গণশিল্পী অসীম গিরির কণ্ঠে এই গানটির ভিডিও দেখতে এখানে ক্লিক করুন . . .
আগুন জ্বলে বুকের মাঝে,
জ্বলছে আগুন প্রাণে।
আগুন জ্বলে চোখের তারায়,
আগুন আমার গানে।
এই আগুনের পরশমণির
একটু ছোঁয়া চাই।
রবি ঠাকুরের সুরে সুরে
তাইতো আমি গাই ---
‘ওরে আগুন আমার ভাই
রঙের নেশায় মাতাল হয়ে
সেই ফানুসে ঘর পোড়ালাম।
শুনছি কত হোমড়া চোমড়া
খাস বিলিতি আমীর-ওমরা
জলের দলে কিনছে এ দেশ,
চাযের জমি হচ্ছে নিলাম।
আমরা যারা মরছি খেটে
কাস্তেতে ছাপ মারছি ভোটে,
দেশ কি তোমার বাবপের ভিটে?
এই কথাটা আজ শুধালাম।
. ***************************
. সূচিতে . . .
মিলনসাগর
বুদ্ধবাবু তোমায় সেলাম
কবি রাজেশ দত্ত
ফেব্রুয়ারি ২০০৬
বুদ্ধবাবু, তোমায় সেলাম।
গাঁয়ের গরিব চাষি আমি
তোমার কোলকাতাতে এলাম।
জমি ছিল মোটে আড়াই বিঘে।
স্বপ্নসন্ধানীর গান
কথা ও সুর : কবি রাজেশ দত্ত
কবিকণ্ঠে সাউণ্ডক্লাউডে এই গানটির অডিও শুনতে এখানে ক্লিক করুন . . .
‘A dream you dream alone is only a dream.
A dream you dream together is reality.’ - John Lennon
স্বপ্ন যখন দেখছি একা,
স্বপ্ন শুধুই আঁকড়ে থাকা।
স্বপ্ন যখন সবার চোখেই
স্বপ্ন তো নয়, সত্যি দেখা।
এসো, স্বপ্ন দেখি সবাই মিলে
বন্ধ ঘরের দুয়ার খুলে।
পাল্টে দেওয়ার স্বপ্ন ঘিরে
সিঙ্গুর’এ যাঁরা সরব ছিলেন
কবি রাজেশ দত্ত
সিঙ্গুর’এ যাঁরা সরব ছিলেন,
কলকাতা চলচ্চিত্র উৎসব ২০১২
কবি রাজেশ দত্ত
‘ফিল্ম ফেস্টে’র আসর মাতান
ভোটের বাদ্যি
কবি রাজেশ দত্ত
ভোটের বাদ্যি উঠলো বেজে,
পড়ে গেল কাড়াকাড়ি।
কে বা কোন্ দল করবে বদল,