কবি সৈকত ঘোষের
কবিতা
*
চার আঙ্গুলে রূপকথা ১০
কবি সৈকত ঘোষ
বিজ্ঞান সন্মত ভাবে মাতৃত্ব পেতে
কয়েক হাজার সেকুলার শুক্রানু আর একটা
ডিম্বানু দরকার...
কোন এনার্জি ড্রিঙ্কস দশে দশ
বাচ্চারা জানে
বাচ্চার মায়েরা জানে
সবজান্তা বাঙালি কোমরে গামছা বেঁধে
রোজ হাওড়া-শিয়ালদহ
এইসব দেখে রাতের বেলা যারা লাল চশমা
গীতার বচন অনুসারে
তারা বেলুন দিয়ে বেলুন বানায়
পাহাড়ে চড়ার এটাই শর্টকাট উপায় ...
মাস পয়লা বেতন রুমালে বেঁধে
যদি ইগনোর করো
তুমিও গিলি গিলি ছু
আনবিক- পারমানবিক দুরত্বে
অজস্র ক্যারেক্টার গিজ গিজ করছে
কাকা !
মাঝের কয়েকটা লাইন স্কিপ করে গেলাম
পায়জামার ফিতেটা শক্ত করে বেঁধো
. *************************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি
সৈকত ঘোষের
পরিচিতির পাতায় . . .
*
আমি পলাতক নই .
.
.
কবি সৈকত ঘোষ
প্রায় প্রতিদিন আমি পাহাড় খুজি
স্নানের শেষে যে কটা জলবিন্দু আমার শরীরে লেগেথাকে
তাদের অনায়াসে মুছে দিতে পারো
চায়ের কাপে যে কটা প্রতিবিম্ব থাকে
তারা সবাই ঠোটের কনে আশ্রয় খোজে
নীলচে ইতিহাস কেবলি নাক উচু কয়েকটা দাগ
চশমার খাপে বাষ্প জমলে
প্রথমেই অন্ধকারকে পরিস্কার করতে হয়
ব্লটিং পেপারে ধরা পরে শরীরের
বৃষ্টি ছায় অঞ্চল ...
তোমার বুকে মৃত্যুর গভীরতা আছে
তবু পর্দা সরালে আমি ছায়ার পদচিন্ন দেখতে পাই
যে যাই বলুক
.
আমি পলাতক নই .
.
.
. *************************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি
সৈকত ঘোষের
পরিচিতির পাতায় . . .