প্রশ্ন কবি সমরেন্দ্র দাশগুপ্ত মিলনসাগরে প্রকাশকাল ২৬.১২.২০২০।
ঘুমন্ত মমির দেশে, আমি এক জীবন্ত ফসিল। অন্ধকারে ক্লান্ত ডানা মেলে দেই, ছুটে চলে আলোর সন্ধানে। কালের গহন অরণ্যে, ঘুরে ফেরে হিংস্র হায়নারা। দাউ দাউ করে জ্বলে, ক্ষুধার্থ চোখের তারা, উন্মত্ত লালসায়। অবাক বিম্ময়ে, পৃথিবীকে দেখি, আমার হৃদয় দর্পনে, আর ভাবি মনে মনে, আমরা কোথায় দাঁড়িয়ে আছি? এর পরে যাব কোন খানে?
গ্লানি নীলকণ্ঠ (রাজপুর, কোলকাতা) (কবি সমরেন্দ্র দাশগুপ্ত) ছত্তিশগড় থেকে প্রকাশিত “মাতৃভাষা” পত্রিকার বৈশাখ ১৪১২ সংখ্যার কবিতা। মিলনসাগরে প্রকাশকাল ৬.১.২০২১।
আমার আমি হারিয়ে গেছে, অনিশ্চিতের অন্ধকারে। দুঃখ ব্যথার অনল দাহে, ফসিল্ টাও গেছে পুড়ে