বৃদ্ধ কবি সমরেন্দ্র দাশগুপ্ত দর্পণ কাব্যগ্রন্থের কবিতা। মিলনসাগরে প্রকাশকাল ৬.১.২০২১।
জীর্ণ ভাঙ্গা পরিত্যক্ত, ঐ সে আবর্জ্জনায়, সম্তানেরই দয়ার দানে, দিন যে বয়ে যায়। . প্রতাপশালী, প্রভাব শালী, . ছিল যে একদিন। . জীবনেরই শেষ সায়াহ্নে, . আজকে দীন হীন। ছেলে বউ এর ধ্রূ কুঞ্জনে, থাকে জড়ো সড়ো। চিকিৎসা তার হয়না জানি, হোলেও মর্ মর্। . ফাই ফরমাস খেটে দেওয়াই, . জানি বুড়োর কাজ। . এই নিয়মে চলছে জানি, . চলছে বার মাস। চুন থেকে হায় পানটি খসলে, উপায় তো তার নাই। ভাগ্যে জানি রইলো পড়ে, বাড়া ভাতে ছাই। . যার প্রভাবে চলতো এ ঘর, . জড়ায় সেতো মরা। . তার ডাকেতে দেয়না কেউ, . আজকে জানি সাড়া। শ্রাদ্ধ শান্তি করলো সবাই, হয়তো ঘটা করে। শ্রদ্ধা কিছু পায়নি কভু বেঁচে থাকতে ওরে। . এমনি করে বেঁচে থাকার, . অর্থ কিছু নাই। . এমন ভাবে বাঁচার চেয়ে, . শ্রেয় মৃত্যুটাই।
বিড়ম্বনা কবি সমরেন্দ্র দাশগুপ্ত দর্পণ কাব্যগ্রন্থের কবিতা। মিলনসাগরে প্রকাশকাল ৬.১.২০২১।
জঠরে ক্ষুধার জ্বালা, অন্ন ঘরে নাই নেতাদের কাছে গ্যালে, প্রতিশ্রুতি পাই। . থালি তার আছে জানি, . আশ্বাসে যে ভরা। . সতোর সান্নিধ্য নাই, . আছে মৃত্যু জরা। কঠোর জঠর জ্বালা, কে বুঝিতে পারে। সে তো জানি ডুবে আছে, আত্ম অহংস্কারে। . বিলাস বৈভব আছে, . আছে জুড়ি গাড়ি। . দাদনের অর্থ আছে, . জানি কাড়ি কাড়ি। তোমার আমার দুঃখে, কুম্ভীরাশ্রু ফ্যালে। নিষ্পেশিত হোতেছি যে, ভোট যাতাকলে। . ---জানি সবে নির্ব্বাচনে, . শুধু আছে ফাঁকি। . ব্যালট বুলেট হয়ে, . মৃত্যু আনে ডাকি।