বাস্তবের বাতায়নে কবি সমরেন্দ্র দাশগুপ্ত মিলনসাগরে প্রকাশকাল ২৩.২.২০২০।
স্বৈরাচারীর সৌর ভূমে, করছি আমরা বসবাস। আশঙ্কাতে গুনছি প্রহর, সঙ্গে নিয়ে মায়ের লাশ। তবুও কারোর খুলছে না চোখ, হচ্ছে না তো শিক্ষা। স্বৈরাচারীর কাছেই তবু, হাত পেতে নেই ডিক্ষা। যারা নিচ্ছে কেড়ে নির্ব্বিচারে, জ্ঞানী গুণীর মান সম্মান। দেনা ছুড়ে আস্তাকুড়ে, ওদের যত ভিক্ষার দান। মান মর্য্যাদা বজায় রেখেই, চাই ষে বাঁচার অধিকার। চাই না শুধু ছল চাতুরী, চাই না কোন মিথ্যাচার। চাই না আমরা রক্ত হলি, চাই না শুধু আর্তনাদ। চাই না দেখতে আমরা তো আর, কথায় কথায় মৃত্যু ফাঁদ। শান্তি ও সুখ নাই কোথাও, অশান্তিরই জ্বলছে আগুন। বেনো জলের স্রোতের টানে, হারিয়ে গেছে রঙ্গীন ফাগুন। যে দিকে যাই শুনতে যে পাই, আর্তনাদ আর হাহাকার। বন্ধ হোক এই আদিম খেলা, বন্ধ হোক এই স্বৈরাচার। বারং বার আজ শিকার হব, আমরা কেন বঞ্চনার। সাতটি দশক ধরেও কেউ, পাইনি খুঁজে উত্তর তার। . *************** . সূচীতে . . .
উল্টা পুরাণ কবি সমরেন্দ্র দাশগুপ্ত মিলনসাগরে প্রকাশকাল ২৩.২.২০২০।
শ্যাম সোহাগী রাই কেন আজ, রামের প্রেমে উদাসীন। এদের রঙ্গ দেখে ভঙ্গ যে দেই, আমরা যারা অর্ব্বাচীন . রাজনীতির এই রঙ্গ মঞ্চে, . আছেন যারা কুশীলব। . গাইছে কেউ মেঘ মল্লার, . কেউবা গায় রাগ ভৈরব। ভোটের সানাই বাজলে পরে, সবার মন যে হয় উতলা। নানান বাঁশীর নানান সুরে কানটা যে হয় ঝালা পালা। . দেশবাসীরই চিন্তা করে, . ঘুম যে সবার যায় চলে। . আমরা যত মুর্খের দল, . যাই যে ভুলে খলের ছলে। কিন্তু যখন বুঝতে পারি, পাইনা খুঁজে পথ বাঁচার। ভাগ্য জুড়ে রয় সে পড়ে, আর্তনাদ আর হাহাকার। . ওরা যাদের কৃপায় রাজা হোল, . দেখতে তাদের হয় অপমান। . তবুও ওরা দেশের নেতা, . ওদের মত নাই মহান। . *************** . সূচীতে . . .