কবি সমরেন্দ্র দাশগুপ্তর কবিতা
*
প্রতিনিধি
কবি সমরেন্দ্র দাশগুপ্ত
মিলনসাগরে প্রকাশকাল ২৩.২.২০২০।

নাইতো কোন নীতি ধর্ম
আজকে দেশ নেতার
তাই লজ্জা ঘৃণা অপমানের
ধারে না কেউ ধার
.        আজকে যাকে দিচ্ছে গালি
.        কাল ধরে তার পায়
.        আত্ম সত্তা দেয় বিকায়ে
.        চাদির জুতোর ঘায়ে---
তাইতো দেখি কথায় কথায়
করছে দল বদল
শুদ্ধ ওরা হোচ্ছে ঢেলে
মাথায় গঙ্গাজল
.        দেখে এদের দৈন্য দশা
.        আমরা হতবাক
.        এরাই আবার যায় পিটিয়ে
.        সত্য ন্যায়ের ঢাক
চলার পথে মূলধন এদের
ছল চাতুরী মিথ্যাচার
দল বদলের আজব খেলা
দেখছি যে তাই বারংবার
.        বলতে পার এই জমানায়
.        করবে কে আজ কার বিচার
.        সবাই সমান নাটের গুরু
.        সবারইতো সমান ধার।

.         ***************  
.                                                                              
সূচীতে . . .    


মিলনসাগর