কবি সমরেন্দ্র সেনগুপ্ত -র জন্ম অধুনা বাংলাদেশের ঢাকায়।
তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে থেকে বিজ্ঞানের সান্মানিক স্নাতক হবার পর বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে
সাহিত্যে এম.এ. করেন। তিনি পেশায় ছিলেন একটি বিখ্যাত ভেষজ কোম্পানির আঞ্চলিক অধিকর্তা।
তিনি "বিভাব" পত্রিকার সম্পাদক ছিলেন। কয়েক বছর তিনি "কৃত্তিবাস" ও "কবিপত্র" পত্রিকাদুটিরও
সম্পাদনা করেন। কিছুদিন তিনি "পাক্ষিক বসুমতী"-রও সমপাদনার দায়িত্ব পালন করেন।
কবিতা ছাড়াও তিনি কিছু ভ্রমণ কাহিনী ও প্রবন্ধ রচনা করেছেন। মূল রচনা ও অনুবাদ মিলিয়ে তাঁর রচিত
গ্রন্থের সংখ্যা তিরিশেরও বেশি।
১৯৯৮ সালে তাঁর "কফিহাউসের সিড়ি"র জন্য ভূষিত হন রবীন্দ্র পুরস্কারে। ২০০৭ সালে পান সাহিত্য
আকাদেমি পুরস্কার। এ ছাড়াও তিনি পেয়েছিলেন আকাশবাণী থেকে জাতীয় কবির সম্মান।
আমরা মিলনসাগরে তাঁর কবিতা তুলতে পেরে আনন্দিত।
কবি সমরেন্দ্র সেনগুপ্তপ মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের যোগাযোগের ঠিকানা
E-mail : srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ১২.০৩.২০১৭।
১৮টি নতুন কবিতা নিয়ে এই পাতার পরিবর্ধিত সংস্করণ - ২৮.১২.২০২০।
...