| কবি শাঁওলি মিত্রর কবিতা |
| বেঁচে থাকা কবি শাঁওলি মিত্র বাঁচা মানে ছুঁতে পারা---! বাঁচা মানে প্রাণ ভরে শোনা--- সেতার-সরোদ-বাঁশি প্রকৃতির তানে, ডানা-ওলা পাখিদের কলতান সততই সংগীতমুখর। বাঁচা মানে চোখ ভ’রে দেখা--- আধকলি ফুটে ওঠা, মাঘের শীতের পরে দখিন হাওয়ায় শুকনো নিমের ডালে সবুজের ছোঁয়া। সাইকাসে কোঁকড়ানো অঙ্কুর উন্মেষ, কুটোমুখে ওড়া-উড়ি পাখিদের প্রজন্মের জন্ম দেবে বলে, অজস্র বেলফুল স্নিগ্ধ আঘ্রাণ ভরপুর প্রাণ! বাঁচা মানে ছুঁতে পারা---! বাঁচা মানে চোখ ভ’রে দেখা---! প্রাণ ভ’রে শোনা---! হৃৎপিণ্ডের শব্দটুকু শুধু--- ও কি বেঁচে থাকা ?? . ***************** . সূচিতে . . . মিলনসাগর |
| স্বাভাবিক কবি শাঁওলি মিত্র এমনটা তো হতেই পারে হঠাৎ কোনো রাত্রি-ভোরে একলা শরীর বন্ধুহীন পথের ধারে . . . অস্বাভাবিক নয়। এমনটা খুব সহজ যেন নাড়ি-ছেঁড়া প্রাণটা ফেঁসে গলার কাছে মরণ-বাদন ঝাঁকিয়ে দেবে মাটি ফেটে ফিনকি দিয়ে--- এমনটা তো হতেই পারে মৃত্যু-হানা ঝনঝনালো কালো আকাশ ছিঁড়ে-ফেড়ে--- শরীর খালি অবশ-বিবশ পথ অফুরান--- শেষকৃত্য নয়! এমনটা তো হতেই পারে--- সেটা মোটেই অস্বাভাবিক নয়। . ***************** . সূচিতে . . . মিলনসাগর |