কবি সরলাবালা দাসীর (মিত্র) কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
www.milansagar.com
কবি সরলাবালা
দাসীর
(মিত্র)
পরিচিতির পাতায়...
অশ্রু
(মীরণ কাব্য থেকে নেওয়া)
সরলাবালা দাসী (মিত্র)
অশ্রুই জীবন পথে প্রকৃত সম্বল।
অশ্রু নাই যার তার জীবন বিফল।
অশ্রু মুক্তা, অশ্রু রত্ন, জগতের সার।
পবিত্রতা মূর্ত্তিমতী অবনী মাঝার।
অশ্রু ব্যথা, অশ্রু হাসি, বিচিত্র সুষমা।
প্রিয় হতে প্রিয়তর---চির প্রিয়তমা।
অশ্রু জ্ঞান, অশ্রু ধ্যান, অশ্রুই ধারণা।
অশ্রু প্রাণ, অশ্রু মন, ঈশ্বর প্রেরণা।
. ***************
.
সূচিতে . . .
মিলনসাগর
*
কবি সরলাবালা
দাসীর
(মিত্র)
পরিচিতির পাতায়...
শ্মশান
কবি সরলাবালা দাসী
কথা কও আঁখি মেলি স্নেহলতা মোর
. জন্মান্তর তীর্থ ভূমি
. হেথায় কেন মা তুমি
কচি মেয়ে? --- এ বয়সে তীর্থ সাজে তোর?
চাও গো মা পদ্মমুখী কুসুম কলিকা!
. কেন মা এখানে আসি
. লুকাইলে হাসিরাশি,
চাঁদ মুখে চুমি দাও, উঠ প্রাণাধিকা।
. ***************
.
সূচিতে . . .
মিলনসাগর
*