অন্তিম
কবি শঙ্খ ঘোষ
বিষ্ণু দে সম্পাদিত “এ কালের কবিতা” কাব্য-সংকলন, মাঘ ১৩৬৯ ( জানুয়ারি ১৯৬৩ )
প্রকাশিত |
আমায় বেছে বেছে বরণ করেছিল
বিশ্ববিধাতার একটি দুরাশা—
এখন দেখছি তা কিছুই পূর্ণ না,
বয়স যদ্যপি মাত্র বিরাশি |
সফল কীর্তি তো আঙুলে গোনা যায়
বসতি-নির্মাণ, বংশরক্ষা !
তাছাড়া ছিল বটে অন্ধকার ঘটে
সিঁদুর-চিহ্নের মতন সখ্য |
কিন্তু সখাদের অস্থি ডাক দেয়
মস্ত সময়ের দাঁতের কৌটোয়,
প্রবল বহমান দুধারে গর্জিত—
অন্ধ শয়তান, টান দে বৈঠা !
. ******************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি শঙ্খ ঘোষের কবিতা
কবি শ
ঙ্খ ঘোষের
পরিচিতির পাতায়
. . .
*