কবি শিবনাথ শাস্ত্রী - সাধারণ ব্রাহ্ম সমাজ-এর প্রতিষ্ঠাতা। তিনি একজন প্রখ্যাত সমাজ সংস্কারক,
ব্রাহ্ম সমাজের নেতা এবং চিন্তাশীল লেখক ও কবি ছিলেন।
পিতা হরানন্দ ভট্টাচার্য ও মাতামহ হরচন্দ্র ন্যায়রত্ন সংস্কৃতের পণ্ডিত ছিলেন। বড় মামা দ্বারকানাথ
বিদ্যাভূষণ “সোমপ্রকাশ” পত্রিকার সম্পাদক ছিলেন।
কবি সংস্কৃত কলেজ থেকে এম.এ. পাশ করেন।
১৮৬১-র অগাস্টে কবি ব্রাহ্ম সমাজে যোগ দেন। ১৮৭৮ সালে কেশবচন্দ্র সেনের সঙ্গে মতান্তরের ফলে তিনি
“সাধারণ ব্রাহ্ম সমাজ”-এর প্রতিষ্ঠা করেন।