দিগ্ নগরের বুড়ী এল, . তিনটি মেয়ে মুঠোয় ধরে ; একটি সেঁকে, একটি বাড়ে, একটি ভাল রান্না করে, মিহি সূতো কাটতে পারে, ঘরের কাজও করতে পারে ; ও গিন্নী মা, কিনবে নাকি . একটি মেয়ে, আদর করে ?
চেতনা পেয়ে টুনু কিছু না ভেবে পায়, ইটের বোঝা ব’য়ে হতাশ হ’য়ে চায়।--- ‘কোথায় টুনু’ ব’লে ওই কে ডেকে যায় . পথ পারে ?
ওই কে আসে ছুটে হাঁপিয়ে উঠে প’ড়ে ? বাড়িয়ে দুটি হাত কে নিল কোলে ক’রে কাতর দেহখানি যতনে বুকে ধ’রে . নিল সেই। যেমনি দেখে টুনু আরামে চোখ তুলে, কানুর কাঁদে তার মাথাটি পড়ে ঢুলে, কে বড়ো, কে ছোটো তা সকলি গেল ভুলে . দু’জনেই।