কে জানে কোথা যাব, সে স্থান কেমন পাব . কে আছে তথায়? স্বজন বিরহ দুঃখে, ভুলাইয়া নব সুখে . ভরিবে হৃদয়? বিধূর হৃদয় মোর, আনন্দ অমৃতে ভোর, . হবে শান্তিময়? অবশ্য অবশ্য আছে সে শান্তি আলয় আছে, . নহে সৃষ্টি বৃথা ; কল্পনা করিতে যারে, দর্শ-বিজ্ঞান হারে, . কহে ইতিকথা। অধম মানব জ্ঞান, পায় নাই সেই সন্ধান, . কিন্তু আছে, আছে, নহিলে এ ধর্মাধর্ম স্নেহ প্রেম কর্মাকর্ম . সব কি গো মিছে?