ও আমার মুগ্ধবোধ ব্যাকরণ ও আমার পতিত-উদ্ধার ও আমার খৃস্টীয় জপমালা ও আমার জীবনের উল্টোপাল্টা দিক ও আমার সরস্বতীরঙা শাড়ি ও আমার দরজাবন্ধ ঘর ও আমার বন্ধুবান্ধবীর মেলাও আমার আত্মগুমোর ও আমার দ্বিপ্রহরে কেঁদে ওঠা ও আমার মল্লিকাবাহার ও আমার বঙ্গীয় চেতনা ও আমার ফরাসী নিরিখ ও আমার স্নান করিবার পরে ভিজা কালো চুল ও আমার একা একা ট্রামভ্রমণ ও আমার চিলে নিশ্বাস সকলে এসেছে আজ এ ডিঙায় থাকো মিলজুল চলিয়া যাইব আমি এ দেশ ছাড়িয়া নিজ দেশে ও আমার ডাক ছাড়ি কান্না লাগে ও আমার গোছগাছ শেষে
এখানে যে বাবা বিশ্বনাথের চরণে প্রসাদ পড়ে তার ইহকাল পরকাল এক, গলিত জীবনস্তূপ সারারাত ধরে গাঁজা ও জুয়াড়ি, বারবনিতার লীলা কীবাবে বাঁচাবে তোকে অভাগিনী পূণ্য নরকবাস
তবি দ্যাখো ওই কাশীবাসিনীর শরত্চন্দ্র এলে যে বুকে মেরেছে যন্ত্রণাসাড়, সে ঘোমটাগুলি ওড়ে ঘাটের সিঁড়িতে পড়ে থেকে শুধু বলেছে চোখের জল সাদা জ্যোত্স্নার কানে সারি সারি সাদা ঘোমটার কথা