কবি তপন করের কবিতা
*
নুন মাটি
কবি তপন কর
জন্মভূমি থেকে মাটি এনে রেখেছি ঘরে
বীজতলা প্রস্তুত করে বেদনা ফলাব
সন্তানের মতন, সন্তান পালন করবে কে ?
কথার রক্তরসে ভিজে যায় বিছানা বালিশ
মায়ের মৃত্যু বলেই জেনেছি সে সব, মা নেই
শুধু জ্যৈষ্ঠের মাঠভরা উল্ সোনো কই
ধরতে গেলে দূরে চলে যায়, আপ্রাণ
খালুই ভরা জন্মকথা থাক, হুটোপাটি
মাছের লালায় বর্ষামঙ্গল, লবঙ্গলতিকার গায়
গাভিন চৈত্রের মাসে ছোটাছুটি মাঠ
কেমন থমকে থাকে পাখিরালয়ে
পাখি নেই, করোটি রঙের জ্যোত্স্না রাত
রাত্রি গভীর ভূতপেতনির নিশুতি সমাস
ব্যাসবাক্যে অন্ত্যজ ভাষা ব্যবহার
বনাঞ্চল দেখিনি বলে বন থাকবে না
এ কথা ঠিক নয়, বনে বাঘ সুনিশ্চিত
. *************************
.
সূচিতে . . .
.
সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার মূল সূচির পাতায় . . .
মিলনসাগর
কবি তপন কর-এর পরিচিতির পাতায় চলুন . . .