মধুর মধুর বংশী বাজে, কোথা কোন কদম তলিতে। আমি পথের মাঝে পথ হারালাম ব্রজে চলিতে . কোন মহাজন পারে বলিতে॥ পোড়া মন ভুল করিলি চোখ তুলিলি পথের ধূলা থেকে রাই যে আমার রাঙা পায়ের ছাপ নিয়েছে এঁকে। চুকলি ছেড়ে পথের ধূলো চন্দ্রাবলীর কঞ্জ গলিতে॥ অনেক আলোর ঘটায় অনেক ছটা ঝলোমলো আমার হাতের মাটির প্রদীপ লাজে নিভাইলো এখন যে হায় গভীর আঁধার . কোন পথে ঘাট বল ললিতে॥
ওগো তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি কথা – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সুর – সুধীন দাশগুপ্ত শিল্পী – মান্না দে ছায়াছবি - ডাকহরকরা
ওগো তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি রাজ কাছারীর দেউড়ীতে হে শেষ বিচারের আশায়। কি যে আমার পাওনা দেনা, তুমি ছাড়া কেউ জানেনা, অপর জনে তা জানে না ডিগ্রী নিয়ে শাসায় হায় জীবনের বেচা কেনার পেশায়। শুনব বলে বসে আছি শেষ বিচারে আশায়॥ খেয়াঘাটের পারে পারে, মাশুল দিয়ে বারে বারে শেষ খেয়ারই ধারে এবার, এলেন দেউলে দশায়। না থাকিলে পাওনা ও ভাই অকুল তরী ভাসাই অথৈ পাথার সর্বনাশায়, শেষ বিচারের আশায়॥
ভালোবেসে এই বুঝেছি, - সুখের সার সে চোখের জল রে কথা - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সুর – অনিল বাগচি শিল্পী – রবীন মজুমদার ও অন্যান্য ছবি – কবি, ১৯৪৯
ভালোবেসে এই বুঝেছি, - সুখের সার সে চোখের জল রে | . তুমি হাস আমি কাঁদি, বাঁশি বাজুক কদম তলে রে || . আমি নিব সব কলঙ্ক, তুমি হবে আমার রাজা | হার মানিব, দুলিয়ে দিয়ে জয়ের মালা তোমার গলে রে || . আমার ভালোবাসার ধনে হবে তোমার চরণপূজা | তোমার চোখের আগুন যেন বুকে আমার পিদিম জ্বলে রে ||
দেখে এলাম তারে স’খি দেখে এলাম তারে কথা - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সুর – পঙ্কজকুমার মল্লিক শিল্পী – গীতশ্রী ছবি বন্দ্যোপাধ্যায় ছবি – রাইকমল, ১৯৫৫
দেখে এলাম তারে স’খি দেখে এলাম তারে | একই অঙ্গে এতরূপ নয়নে না ধরে | পরাণ ভরে দেখে এলাম রূপের অতীত অপরূপে | রূপে যে তার আগুন আছে . হৃদয়খানি জ্বেলে দিলাম | সোনার বরণখানি চন্দনেতে মাখা আমা হৈতে জাতিকুল নাহি গেল রাখা | জাতিকুল আর রইল না গো রূপের গাঙে ভেসে গেলাম . কূলের বাঁধন সইল না গো | বেঁধেছে বিনোদ চূড়া নব গুঞ্জা দিয়া হেরিতে মধুর লাগে মধুময় হিয়া মধুর হতে মধুর হল, বঁধুর লাগি বিধুর হিয়া . আমার আমি বঁধুর হল ||