বঁধু, তোমার গরবে গরবিনী আমি কথা – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সুর – পঙ্কজকুমার মল্লিক শিল্পী – গীতশ্রী ছবি বন্দ্যোপাধ্যায় ছবি – রাইকমল, ১৯৫৫
বঁধু, তোমার গরবে গরবিনী আমি . রূপসী তোমার রূপে | হেন মনে লয়, ও দুটি চরণ . সদা নিয়ে রাখি বুকে || অন্যের আছয়ে অনেক জনা . আমার কেবল তুমি, পরাণ হইতে শত শত গুণ . প্রিয়তম বলি মানি ||
লাল পাগুড়ী বেঁধে মাথে রাজা হলে মথুরাতে কথা – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সুর --- সুধীন দাশগুপ্ত, শিল্পী -- মান্না দে ছবি – ডাক হরকরা, ১৯৫৮
লাল পাগুড়ী বেঁধে মাথে রাজা হলে মথুরাতে, . বাঁশী ছেড়ে দণ্ড হাতে বঁধু হলে দণ্ডদাতা ! এখন, কলঙ্কিনী রাধায় দণ্ড না দিলে, মান থাকে কোথা . ও বঁধু, তুমি রাজা হয়ে কেন হলে হায় বিধাতা ! কাঁদে তোমার বাঁশি চূড়া, তোমার নূপুর, পীত-ধড়া, . তমাল তলে কাঁদে বন্ধু আমার হৃদয়-আসন পাতা ঐ মণিমালার ছটায় লাজে হয় না আমার মালা গাঁথা . এখন আমি নালিশ করি,--- মাখন চুরি বসন চুরি, . শেষে মন অপহরি ফেরারী চোর গেল কোথা বেঁধে এনে বিচার করো রাজা হে শুনবো নাকো ছুতোনাতা
ওরে আমার ভাই রে কথা – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সুর ও শিল্পী – হেমন্ত মুখোপাধ্যায় ছবি – হাঁসুলি বাঁকের উপকথা, ১৯৬২
. ওরে আমার ভাই রে--- বলি তোর আলোর তরে ভাবনা কেন হায় রে, অন্ধকারেই পরাণ-পাখি সেই দ্যাশেতে যায় রে || . লম্ফ-পিদিম-চন্দ্র-সূর্য্য তাইরে নাইরে নাইরে না থাক, আছে একজনা ভাই---- এগিয়ে এসে হাতটি বাড়ায়, . দুই চোখে তার দুইটি পিদিম, হায় সে কি রোশনাই রে ! . সেই জনা মোর মনের মানুষ এইখানে খোঁজ পাই রে ||
হাঁসুলি বাঁকের কথা - বলব কারে হায় কথা – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সুর ও শিল্পী – হেমন্ত মুখোপাধ্যায় ছবি – হাঁসুলি বাঁকের উপকথা, ১৯৬২
হাঁসুলি বাঁকের কথা--- বলব কারে হায় | কোপাই নদীর জলে কথা ভেসে যায় | যে বাঁশেতে লাঠি হয় ভাই সে বাঁশে হয় বাঁশি বাঁশবাদির বাঁশগুলিরে তাই তো ভালোবাসি | বেলতলার বাবাঠাকুর কাহার ফুলের পিতা বাঁশবনেতে থাকত বাহন অজগরো চিতা | পরাণ-ভ্রমরে সে থাকত আগুলি, ও হায় তা’রে দাহন ক’রে মারল করালী ! বাঁশের বেড়া বাঁশের ঝাপি তাহারই ভিতর কাহর-ফুলের পরাণ-ভ্রমর বেঁধেছিল ঘর | বাঁশের বেড়ার ঝাঁপি শেষে ভাঙলে মিলিটারি--- কাহারেরা, হায়রে বিধি, হল ভ্রমণকারী | ঘর-ভোমরার মতো তারা ঘুরিয়ে বেড়ায়, দুখের কথা বলব কারে হায় | জল ফেলিতে নাই চোখে জল ফেলিতে নাই বিধাতা বুড়োর খেলা দেখে যারে ভাই | যে গড়ে ভাই সেই ভাঙেরে, যে ভাঙে ভাই সেই গড়ে ভাঙ্গাগড়ার কারখানাতে তোরা দেখে আয়রে উঁকি মেরে জল ফেলিতে নাই চোখে জল ফেলিতে নাই বিধাতা বুড়োর খেলা দেখে যারে ভাই |
মরণ তোমার হার হল যে কথা – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সুর --- সুধীন দাশগুপ্ত শিল্পী --- মান্না দে ছবি – মঞ্জরী অপেরা, ১৯৭০
মরণ তোমার হার হল যে . আমার মনের কাছে ভাবলে যারে কেড়েই নিলে . সে যে আমার মনেই আছে || আমার মনে ভালোবাসার কদমতলা . চারযুগেতে বংশী বাজায় বংশীওয়ালা হৃদয়েতে প্রেমের ধারার ঝরনা ঝরেই আছে || বিরহেরি কোথায় পালা শুকায় নাতো মিলনমালা | প্রাণের বাঁশি দিবানিশি . আকূল সুরে রাধায় যাচে ||