| কবি ও গীতিকার তুলসী লাহিড়ীর গান |
| শোন্ রে শোন্ বাংলা দেশের কাঙ্গাল চাষী ভাই রচনা – তুলসী লাহিড় সুর – তুলসী লাহিড়ি শিল্পী – কমলা ঝরিয়া, ১৯৪৬ শোন্ রে শোন্ বাংলা দেশের কাঙ্গাল চাষী ভাই | ( কেন ) ফলিয়ে চাষে সোনার ফসল গ্রাসের বেলায় জোটেরে ছাই || ( কেন ) ভাঙা কুঁড়েয় বাস কপালে নিত্য উপবাস------ ( যাদের ) খাওয়াই তারাই চাষা বলে করে উপহাস, ( তারা ) আসল নিয়ে দেয়রে মেকী, শুনিয়ে সব ন্যায়ের ফাঁকি, নেবার বেলায় হাঁকাহাঁকি দেবার বেলায় নাই-রে নাই || ( পরে ) পরে হ্যাট বুট আর স্যুট, বলে বিলকুল সব ঝুট, মোদের বলে হল বলী মোদের করে লুঠ ( দিয়ে ) মিছে আশার ফাঁকা বুলি ভয়ে মোদের ভিখের ঝুলি ( মোরা ) ধোঁকা খেয়েও বোকার মতন তাদের মুখ চাই | ( ও ভাই ) দিন যায় হেলায় ঐ দ্যাখ বীরেরা সব ধায়--- নূতন সহজ সরল পথে নূতন দুনিয়ায় | ভরসা রেখে আপন বলে, এগিয়ে চল সবাই মিলে, আঁধার শেষে আলোর দেশে মিলবে সুখের ঠাঁই --- ও ভাই চল্ চল্ চল্ রে--- . ************************* . সূচিতে . . . মিলনসাগর |