কবি আবু ওবায়দা টিপু - জন্মগ্রহণ করেন বাংলাদেশের রংপুর জেলার নূরপুর গ্রামে। পিতা মোঃ
মোজাহারুল হোসেন ছিলেন একজন সরকারি কর্মচারী। মা মোছাঃ আফিয়া সিদ্দিকা ছিলেন নূরপুর পৌরঃ
প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকা। ২৬শে ডিসেম্বর ২০০৩এ কবি বিবাহ সূত্রে আবদ্ধ হন বাংলাদেশের
পঞ্চগড় জেলার মোছাঃ মাহবুবা আক্তার-এর সঙ্গে। তাদের একমাত্র কন্যা নোশীন নাওযাল তৌশিতা তনু।
কবির শিক্ষাজীবন শুরু হয় রংপুর জেলার নূরপুর পৌর প্রাথমিক বিদ্যালয়ে। এরপর রংপুর জোলার লয়ন্স
কিন্ডারগার্টেন স্কুলে একবছর পড়ে, তৃতীয় শ্রেণীতে ভর্তি হন রংপুর জিলা স্কুলে। এখান থেকে ১৯৯২ সালে
এস.এস.সি. পাশ করেন। ১৯৯৫ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন রংপুর কারমাইকেল কলেজ থেকে। এরপর
কারমাইকেল কলেজ থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক ও স্নাতোকোত্তর ডিগ্রী লাভ করেন।
এর পর তিনি রংপুর আইন কলেজ থেকে আইন বিষয়ে উত্তীর্ণ হন।
কর্মজীবনের এক পর্যায়ে তিনি টেলিভিশন সাংবাদিকতা শুরু করেন। দীর্ঘ ৯ বছর নিউজ এডিটর প্যানেলে
কাজ করেন। এরপর কিছু কাল কাজ করেন বিপনন কর্মী হিসেবে। এখন তিনি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স
কোম্পানিতে ব্রাঞ্চ ম্যানেজার পদে কর্মরত।
কবি ছাত্রাবস্থায় কারমাইকেল কলেজে প্রতিষ্ঠা করেছিলেন উদ্যাগ সমাজকর্মী ছাত্র-ছাত্রী সংগঠন। এই
সংগঠন থেকে প্রকাশিত হয় “উদ্যোগ” পত্রিকার দুটি সংখ্যা। এই সংগঠন থেকে ত্রাণ দেয়া, স্বাস্থ্যসেবা করা
ও শীতবস্ত্র বিতরণ করার মত জনসেবামূলক কাজ করা হতো।
বাচিক শিল্পী হিসেব তিনি বাচিক শিল্পের প্রচার ও প্রসার সংগঠন কণ্ঠশীলনের একজন সদস্য। বর্তমানে কবি
রংপুরে পরিচালনা করছেন বাচিক শিল্পের সংগঠন কণ্ঠসংযোগ।
কবি আবু ওবায়দা টিপু ছোটবেলা থেকেই কবিতা লিখছেন। তিনি কবিতাকে নিজের সন্তান মনে করেন।
নিজের সময়-চিন্তা-আবেগ-ক্ষোভ-ভালোবাসা-ঘৃণা-প্রতিবাদ-প্রতিরোধসহ একান্ত ভাবকে তিনি ধরে রাখতে
চান কবিতার শব্দে, ভাষার গাঁথুনিতে।
আমরা মিলনসাগরে কবি আবু ওবায়দা টিপু-র কবিতা তুলে আনন্দিত।
কবির সঙ্গে যোগাযোগ -
উত্স -
- ইমেলে যোগাযোগ ও আদান-প্রদান।
কবি আবু ওবায়দা টিপু-র মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ৭.৬.২০২২ ^^ উপরে ফেরত
...