কবি অদিতি চক্রবর্তীর কবিতা
*
উপনগরীর পাঁচালী
কবি অদিতি চক্রবর্তী

হাই রাইসের কলকাতা আজ কল্লোলিনী বটে আলোক স্তম্ভে সেজেছে গলি থেকে রাজপথে, নিয়ন আলোয়
ভেসে যায় ওই রাত শহরের রানী, তার কথা বেশি বলতে নেই আমরা সে কথাজানিসুয়োরানীর কথাই
আমরা এখন কেবল শুনি দুয়োরাণীর বস্তিতে আজ চলছে গোনাগুনি, রোদ্দুর যে বাদ সেধেছে দুয়োরানীর
বস্তিতে, শীতের আমেজ কেবল আছে সুয়োরানীরস্বস্তিতে, ন্যাংটো ছানা দুয়োরানীর বস্তি করে আলো
শীতের ছেঁড়া কাঁথা খানি মানিয়েছে তার ভালো
সুয়োরানী কলকাতা আজ ডিস্কে নাইট ক্লাবে মোদির চোখে দুঃখ ভোলে রিলেশন ব্রেকআপে গঙ্গা পারে
কল্লোলিনীর ভরা যৌবন সাজ
খালের ধারে বস্তিতে মৃত্যু জরার রাজ
নগর পারে রূপনগরে লেগেছে নতুন ঢেউ উপনগরের পাঁচালী তাই শুনবে না আর কেউ॥

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
হেমন্ত স্মৃতি
কবি অদিতি চক্রবর্তী


তুই ঠিক আসবি সান্ধ্য হাঁটার ছলে
আমি ও পায়ে পায়ে
মনে পড়ে তোকে বার বার শহরের রাস্তার বাঁকে বাঁকে......
হেমন্তের বিবর্ণ বিকেলে, সন্ধ্যা তারা যখন উঁকি দেয়
হাইরাইসের গর্বিত মাথার উপরে!!

জানতাম এই মৃদু হিমেল বিকেলে লেকের পারে
তুই ঠিক আসবি সান্ধ্য হাঁটার চলে......
আমি ও পায়ে পায়ে

তারপর, তারপর কত শীত এসে চলে গেল
পরিযায়ী পাখির দল গেল উড়ে সাইবেরিয়ার দিকে
আমার শীত ঘুম নিয়ে আমি আছি পড়ে
এই কংক্রিটের শহরে!

রক্তে মিশিয়ে নিয়ে ভয় আজ সমস্ত শহর জুড়ে
চুপ কথার  নীরব কাব্য লেখা হয়
এই মহামারী দিনে শীত ঘুমে নীল এসে মেশে
তবু মনে পড়ে সেই সান্ধ্য হাঁটা এই হেমন্ত বিকেলে.....

.              ****************                          
.                                             
সূচীতে . . .    


মিলনসাগর