কবি অদিতি চক্রবর্তী - জন্মগ্রহণ করেন কলকাতায়। পিতা শ্রী প্রদীপ চট্টোপাধ্যায়, মাতা শিলা দেবী।
কবি বরানগর রাজকুমারী মেমোরিয়াল গার্লস স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করে বাংলা অণার্স নিয়ে বি.এ.
পাশ করার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে এম.এ. করেছেন।
কবির, ছোটবেলা থেকেই কবিতা পড়া ও কবিতা লেখার প্রতি ঝোঁক ছিল। বর্তমানে তিনি একজন প্রতিষ্ঠিত
বাচিক শিল্পীও। কবি জানিয়েছেন যে তাঁর এখন লেখালেখি নিয়েই থাকতে ভালো লাগে। মনের ভালো লাগা
থেকেই তাঁর এই লেখালেখি করা।
সৃষ্টিসুখের “ঘুংঘুর” পত্রিকা, “সহজিয়া” পত্রিকা, “পথ এবং সাহিত্য”, “বর্ণিক”, “বঙ্গদেশ” সহ বিভিন্ন পত্র-
পত্রিকায় তাঁর কবিতা প্রকাশিত হয়েছে।
২০১৮-র কলকাতা ইমেলায় প্রকাশিত হয় তাঁর কাব্যগ্রন্থ “মহানগর” ভাষাসংসদ প্রকাশনী থেকে।
আমরা মিলনসাগরে কবি অদিতি চক্রবর্তীর কবিতা তুলে আনন্দিত।
কবির সঙ্গে যোগাযোগ -
উত্স -
- ফেসবুক, ই-মেল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ ও আদান-প্রদান।
কবি অদিতি চক্রবর্তীর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
৩১টি কবিতা নিয়ে এই পাতার প্রথম প্রকাশ - ৩.৬.২০২২
. ^^ উপরে ফেরত
...