কবি বদরুজ্জামান জামান - জন্মগ্রহণ করেন মৌলভীবাজার জেলার অন্তর্গত কুলাউড়া উপজেলার  
নর্তন গ্রামে। পিতা আব্দুল কাইয়ুম ও মাতা মাহমুদা চৌধুরী।

এন সি হাই স্কুল, কুলাউড়া, মৌলভীবাজার থেকে স্কুলজীবন শেষ করে, এম. সি. কলেজ সিলেট থেকে বাংলা
ভাষা ও সাহিত্যে অনার্সসহ মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করেন ২০০১ সালে।

কবি জেলা ‘শিল্পকলা একাডেমি’, সিলেটের ‘নাট্য বিভাগে’র সঙ্গে যুক্ত ছিলেন ২০০৩ পর্যন্ত।
‘নান্দিক নাট্যদল’ এর নাট্যকর্মী হিসাবে কাজ করেন ২০০৫ পর্যন্ত। তালিকাভুক্ত নাট্যশিল্পী হিসাবে ‘সিলেট
বেতারে’ কাজ করেছেন ২০০৫ পর্যন্ত।  

অভিনয় করেছেন ‘নান্দিক নাট্যদল’, ‘শিল্পকলা একাডেমি’,‘বেতার’,  ‘শৌখিন নাট্যগোষ্ঠী’ ও ‘উদীচী  
শিল্পীগোষ্ঠী’ প্রযোজিত অনেকগুলো নাটকে।

কলেজ জীবন থেকে কবিতা, ছড়া, ছোটগল্প লিখছেন নিয়মিতভাবে। ২০০৫ সাল থেকে প্রবাস জীবন যাপন  
করেছেন।

কবি বর্তমানে ফ্রান্সে স্থায়ীভাবে বসবাসরত। সম্পাদনা করছেন মুক্তকথা টুয়েন্টিফোর ডট কম ও সাহিত্যের
ছোটকাগজ “স্রোত”।

তাঁর প্রকাশিত গ্রন্থসমূহের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ “অশান্ত সমুদ্র পুষি” (২০১৫), “বোধের দরজায় খিল”  
(২০১৬), “জলরঙে আঁকা ছবি” (২০১৮), “জঠরে ক্রন্দনসুর” (২০১৯), “জেগে আছি রোদ্র ছায়ায়” (২০২০),  
ছড়াগ্রন্থ - “নানা রঙের ছড়া” (২০১৭) প্রভৃতি।

আমরা  
মিলনসাগরে  কবি বদরুজ্জমান জামান-এর কবিতা তুলে আনন্দিত।



কবির সঙ্গে যোগাযোগ -


উত্স -   
  • মেলে যোগাযোগ ও আদান-প্রদান


কবি বদরুজ্জামান জামান-এর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন



আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতার প্রথম প্রকাশ - ২২.৪.২০২২                                                            ^^ উপরে ফেরত   





...