যে কথা শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে বলেছি কেন আবার বলবো ভালোবাসি,ভালোবাসির অভ্যেসের গাঢ় পঙ্কে ডুবে সেই মুখ সেইখানে দেখেছি যা তোমার নয় যাকে চিনি না দেখেছি দেখেছি বলে মনে হয় শুধু
টিলায় শেষ সূর্য যখন ডুবে যাচ্ছে পিতামহ মাতৃমহরা ভিড় করে এসে দাঁড়িয়েছেন হৃদয়ের মতো প্রস্ফুটিত ওঁদের পাঁজরের হাড় দেখতে পাচ্ছি . **************** . সূচীতে . . .
পুরোনো আসবাবপত্র বেচে দিচ্ছি বলে খুব রাগ করেছিলো সে সে মানে কেউ নয় জেগে থাকতে থাকতে অতি ভোরবেলায় যে রকম মনে হয়
সীমান্তে কাঁটাতারের ওপাশে আমার স্বজন তাদের অস্বীকার করেছি বলে খুব রাগ করেছিলো সে সে মানে কেউ নয় রাত্তিরে পাহাড়ে চারপাশে সবাই চুপ করে আছে ভেবে যেরকম মনে হয়
ছুঁইনি বলে এতো কাব্য,এতো বিস্তার খুব রাগ করেছিলো সে সে মানে কেউ নয় মোমবাতির একটু একটু করে গলে যাওয়া যেমন অন্ধকারের অপেক্ষায় আছে . **************** . সূচীতে . . .
বারোভূতের মেলায় ঝুমঝুমির দিকে হাত বাড়িয়েছিলো ও কাঁচের ঝকমকে চুড়ি, পুঁতির মালা সব ছিলো সেখানে
চতুর্দিকে পাপড়ের গন্ধ কটকটিভাজার স্তূপের দিকে আঙুল উঁচিয়ে রয়েছে অনেকে ঘুঘনির শরীর থেকে ধোঁয়া উড়ছে নাগরদোলা, ম্যাজিক শোয়ের সেই চার্লিও ছিলো ঝুমঝুমির দিকে হাত বাড়িয়েছিলো ও
আরো কতো মহার্ঘের সাথে সেই ঝুমঝুমি আমার কাছে ফেলে গেছে ও বাজাই,শব্দ হয় না . **************** . সূচীতে . . .