কবি দিশারী মুখোপাধ্যায় - আশির দশকের এই কবির ছদ্মনাম। তাঁর আসল নাম অমলেন্দু  
মুখোপাধ্যায়। তিনি জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার পর্বতপুর গ্রামে। সেখানেই কবিদের
স্থায়ী বাড়ি। পিতা শ্রী বলাই চন্দ্র মুখোপাধ্যায় এবং মাতা শ্রীমতী বাসন্তী দেবী। কবিদের বর্তমান নিবাস
পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে।

কবির শিক্ষা জীবন শুরু হয় পূর্ব বর্ধমানের পর্বতপুর গ্রামের নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে। এরপর উচ্চ ও
 
উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে তিনি স্কুলজীবন শেষ করেন। পরবর্তীকালে দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়
থেকে স্নাতক হয়ে ডাকবিভাগের চাকরিতে যোগ দেন। ২০১৬ সালে তিনি কর্মজীবন থেকে স্বেচ্ছায় অবসর
গ্রহণ করেন।

কবির সম্পাদিত পত্রিকার মধ্যে রয়েছে “গামবুট”, “শব্দগন্ধ” ও “কবিসভা”। এ ছাড়াও তিনি বিভিন্ন সময়ে
কয়েকটি পত্রিকায় সহসম্পাদকের কাজও করেছেন।

তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “স্পষ্ট বলব না” (১৯৯৪) , “জলের দেশের গল্প” (১৯৯৮), “নাভিকুণ্ডে
তীব্র হাতছানি” (২০০৬) , “ভৌতিক নূপুর নির্জনে” (২০০৭), “শামুকপাখিপাতাতুলোমেঘবৃষ্টি” (২০০৮),
 
“ইমনকল্যাণ কাঁদে চোখ” (২০১৩), “চশমার অভাবে আমি” (২০১৮), “ভরে উঠছে নিঃস্ব একরাত” (আগষ্ট
 
২০২০ কবির একমাত্র ই-বুক, জানুয়ারি ২০২১ এ মুদ্রিত), “আমরা কেউ নিদ্রাতুর নই” (এপ্রিল ২০২১),
 
“হায়ারোগ্লিফিক চুম্বন ও পিপাসার্ত আমি” (সেপ্টেম্বর ২০২১), “অসমাপ্ত শব্দের তীব্র গর্ভাশয়” (নভেম্বর
 
২০২১), “গণিতবিহীন কিছু খেলা ও অনুভব” (জানুয়ারি ২০২২), “বিশেষ্য বিশেষণ আত্মকথন” (জুন ২০২২)
প্রভৃতি।

কবি দিশারী মুখোপাধ্যায়ের প্রাপ্ত পুরস্কার ও সম্মাননার মধ্যে রয়েছে ২০০৩ সালে দুর্গাপুরে এক সাহিত্য
 
মনস্ক ব্যক্তির ব্যক্তিগত উদ্যোগে “অজিৎ মোহন স্মৃতি পুরস্কার” ; দুর্গাপুরের গ্রুপ থিয়েটার গোষ্ঠীর “সম্ভাবনা
গ্রুপ থিয়েটার সম্মাননা” (২০১৩) ;  দুর্গাপুরের আর একটি গ্রুপ থিয়েটার গোষ্ঠীর “নীললোহিত সাহিত্য সমাজ
পুরস্কার” (২০১৬) ; আসানসোলের 'বোধ' পত্রিকার সম্পাদক কবি অরুণ চট্টোপাধ্যায়ের স্মৃতিতে, বিজন রায়
সম্পাদিত পত্রিকা “উত্তরাধিকার” পত্রিকার পক্ষে “অরুণ চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার” (২০১৯) ; আসানসোলের
কবিকণ্ঠ পত্রিকার সম্পাদকের স্মৃতিতে “অসীমকৃষ্ণ স্মৃতি পুরস্কার” (২০২০) ;
বাঁকুড়ার মোহন দাস যোগাশ্রম
সংঘের সম্মাননা (২০১৯) ; বাঁকুড়া, বিষ্ণুপুরের “বইতরণী” পত্রিকা ও প্রকাশনার “জীবনকৃতি সম্মাননা”
 
(২০২১) এবং আরও কিছু সম্মাননা।

মরা  মিলনসাগরে  কবি দিশারী মুখোপাধ্যায়ের কবিতার পাতা প্রকাশ করে আনন্দিত।



কবির সঙ্গে যোগাযোগ -
কবির ইমেল -     
disharimukhopadhyay@gmail.com       
কবির ফেসবুক -  
https://www.facebook.com/dishari.mukhopadhyay     



উত্স -   
  • কবির সঙ্গে ইমেলে যোগাযোগ।


     
কবি দিশারী মুখোপাধ্যায়ের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন



আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     



১২টি কবিতা নিয়ে এই পাতার প্রথম প্রকাশ - ..২০২২
.                                                                                                                      
 ^^ উপরে ফেরত   





...