কবি ইন্দ্রজিৎ মুখোপাধ্যায় - এর পারিবারিক নাম দেবদাস মুখোপাধ্যায়। তিনি জন্ম গ্রহণ করেন  
ত্রিপুরার রাজধানী আগরতলায়। পিতা নীলকান্ত মুখোপাধ্যায় ও মাতা ভূবনমোহিনী দেবী। কবিদের আদি
বাড়ি অবিভক্ত বাংলার ফরিদপুর জেলার মাদারিপুর সাবডিভিশনের অন্তর্গত কোটালি পাড়া ( মাঝ বাড়ি )  
গ্রামে। পরবর্তীকালে পিতা নীলকান্ত মুখোপাধ্যায় বরিশাল জেলার পটুয়াখালি সাবডিভিশন অন্তর্গত দক্ষিণ
কাশীপুর গ্রামে স্থানান্তরিত হন।

কবি ছাত্রজীবনে ছিলেন অত্যন্ত মেধাবী। স্কুল জীবনে কখনো প্রথম ছাড়া দ্বিতীয় হননি। অঙ্কের মাস্টার   
মশাই তাঁকে আদর করে ‘পরীক্ষিত’ নামে ডাকতেন। বাধ্য হয়ে দেশ-বাড়ি ছেড়ে এপারে চলে আসার কারণে
তিনি কখনো কলেজে পড়ার সুযোগ পাননি। ইচ্ছে ছিল বরিশালের বিখ্যাত ব্রজ মোহন কলেজে অধ্যায়ন  
করার কিন্তু সেটা অপূর্ণ রয়ে গিয়েছিল। পূর্ব পাকিস্থান থেকে এপারে আসার পর মাত্র তেরো দিনের মাথায়
আপন কাকা হেডমাস্টার নিশিকান্ত মুখোপাধ্যায়কে বলে কয়ে তাঁরই স্কুলে ভর্ত্তি হয়ে তিনি তৃতীয় ডিভিশনে
শুধুমাত্র অঙ্ক, সংস্কৃত এবং ইংরেজির জোড়ে ম্যাট্রিক পাশ করেছিলেন। কারণ যত শীঘ্র সম্ভব একটি  
চাকরি পেতে হবে। পরবর্তী কালে প্রাইভেটে পরীক্ষা দিয়ে তিনি সসন্মানে আই.এ. এবং বি.এ. প্রথম বিভাগে
উত্তীর্ণ হয়েছিলেন। বন্ধু-বান্ধবরা কবিকে ডাকতেন ‘গুরুদেব’বলে।

কবি খুব সাধারণ জীবন যাপনে অভ্যস্ত ছিলেন । তিনি নিরামিষাশী আহার করতেন। কেন্দ্রীয় নগর উণ্ণয়ন
বিভাগে তিনি হিসাব রক্ষক আধিকারিক পদে নিযুক্ত ছিলেন। কর্মসূত্রে দিল্লীতে স্থানান্তরিত হন ৮ই মার্চ,  
১৯৬৮ তারিখে। দিল্লীর প্রচন্ড শীতেও তিনি কখনো গরম কোট ব্যবহার করেননি। জীবনে তিনি কখনো  
হাতঘড়ি ব্যবহার করেননি।

ছোটবেলা থেকেই তাঁর কবিতার প্রতি বিশেষ আগ্রহ ছিল। ভালো আবৃত্তি করতে পারতেন। কবিতা  
লিখতেন এবং তার সাথে সমান তালে গল্প-উপন্যাসও রচনা করেছেন। কিন্তু প্রচার বিমুখ হওয়ার কারণে  
সেগুলো কখনো ছাপা অক্ষরে প্রকাশিত হয়নি। লিখতেন শুধুমাত্র নিজেকে আনন্দ দেওয়ার জন্যে। সমাজ,  
সংস্কার ও মানবিক মন এই উপকরণগুলি তাঁকে বিশেষভাবে আকর্ষণ করতো। সংস্কৃত সাহিত্য পাঠ ছিল
তাঁর জীবনের বিলাসিতার একটি অঙ্গ। উর্দু ভাষাটিও তাঁর আয়ত্তগত ছিল।

পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় সম্পাদিত ‘বঙ্গচেতনা’ পত্রিকা ইংরেজি ২০০২ শারদ সংকলনে তাঁর লেখা ‘দাগ’  
প্রথম প্রকাশিত গল্প। সেই পত্রিকাতেই প্রকাশিত হয় বেশ কিছু কবিতাও। এছাড়া তিনি আর কোথাও লেখা
দেননি॥

আমরা কৃতজ্ঞ কবিপুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ের কাছে কবির কবিতা এবং পরিচিতি বাংলায় টাইপ করে
পাঠা
নোর জন্য

আমরা  
মিলনসাগরে  কবি ইন্দ্রজিৎ মুখোপাধ্যায়ের কবিতার পাতা প্রকাশ করে আগামী প্রজন্মের কাছে তা
পৌঁছে দিতে পারলে এই প্রচেষ্টা সার্থক মনে করবো।



কবিপুত্রর সঙ্গে যোগাযোগ -
  • কবিপুত্রর ঠিকানা : আর জেড এফ-৭৬৫/১৩, রাজ নগর-II, (স্ট্রীট নং ৬), পালাম কলোনি, নতুন দিল্লী
    ১১০০৭৭।  
  • কবিপুত্রর ইমেল :  abhijit16021958@gmail.com       
  • কবিপুত্রর চলভাষ ও হোয়াটস্যাপ :  +৯১ ৯৮৯৯৭৫৩৪৪৩    



উত্স -   
  • কবিপুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে ইমেলে যোগাযোগ।


 
কবি ইন্দ্রজিৎ মুখোপাধ্যায়ের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন



আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     



১২টি কবিতা নিয়ে এই পাতার প্রথম প্রকাশ - ১.৮.২০২২
.                                                                                                                      
 ^^ উপরে ফেরত   





...